এক্সপ্লোর

Howrah Road Defect : বৃষ্টিতে হাওড়ার একাধিক রাস্তা বেহাল, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

শহরের প্রধান রাস্তাগুলিতে অনেক জায়গায় চাঙড় উঠে গেছে। রাস্তায় খানাখন্দ ও ছোট বড় গর্তে ভরে গেছে। ওইসব গর্তে জল জমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি  হয়েছে।

সুনীত হালদার, হাওড়া : ভরা বর্ষায় হাওড়া শহর এলাকার রাস্তাঘাট একেবারেই ভেঙে গিয়েছে। অনেক জায়গার রাস্তায় বড় বড় চাঙড় উঠে গিয়েছে। রাস্তায় দেখা দিয়েছে বড় বড় গর্ত। গাড়ি চলাচল থেকে হাঁটা-চলা, সবেতেই সমস্যা দেখা দিচ্ছে। রাস্তার এই অবস্থাকে কেন্দ্র করে এলাকার মানুষের অভিযোগ, হাওড়া পুরসভাকে বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা না নেওয়ায় দুর্ঘটনা বাড়ছে। পুরসভা থেকে পুজোর আগে সব রাস্তা সারানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফি বছর বর্ষায় হাওড়া পুরসভা এলাকায় রাস্তাঘাট যানবাহনের চাপে ভেঙে যায়। শহরের প্রধান রাস্তাগুলিতে অনেক জায়গায় চাঙড় উঠে গেছে। রাস্তায় খানাখন্দ ও ছোট বড় গর্তে ভরে গেছে। ওইসব গর্তে জল জমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।

লিলুয়া, শানপুর, উনসানি, বেলগাছিয়া, দাশনগর, টিকিয়াপাড়া, ঘুসুড়ি সহ একাধিক এলাকায় রাস্তাঘাটের ভগ্নদশা। এলাকার মানুষের অভিযোগ, খারাপ রাস্তার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। অনেক সময় বাইক অথবা টোটো গাড়ি উল্টে যাচ্ছে। হাওড়া পুরসভাকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এদিকে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায় জানিয়েছেন, হাওড়া পুরসভার ৬৬টা ওয়ার্ডে ভাঙা রাস্তার তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি ওইসব রাস্তা সারানোর জন্য টেন্ডার ডাকা হয়েছে। হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, পূর্ত দপ্তরের পাশাপাশি হাওড়া পুরসভা কাজ করছে। ভাঙা রাস্তা সারিয়ে দেওয়া হবে।

অন্যদিকে একইরকমভাবে বাঁকড়া-দুর্গাপুর রাজ্য সড়কের হেভির মোড় থেকে বেলিয়াতোড় হয়ে ফুলবেড়িয়া মোড় পর্যন্ত রাস্তার ছবিটা ভয়ঙ্কর। অসংখ্য ছোটো, বড় গর্ত আর খানাখন্দে ভর্তি। আর ওইসব গর্তে জমে রয়েছে বর্ষার জল। ফলে অনেক আরোহীকেই বহু কষ্টে ওই রাস্তায় বাইক বা স্কুটি ঠেলে পেরোতে হচ্ছে। খড়্গপুর, বাঁকুড়া, বা দুর্গাপুর, পানাগড় যাতায়াতের অতি গুরুত্বপূর্ণ এই রাস্তার যা অবস্থা তাতে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন সকলেই। বেহাল রাস্তা নিয়ে ফের কাটমানি প্রসঙ্গ তুলে শাসক দলকে খোঁচা দিয়েছে বিজেপি। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৭ জনের ! কুণাল ঘোষ বললেন...
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget