এক্সপ্লোর

সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় তরুণের ওপর ব্লেড নিয়ে চড়াও প্রেমিকা

অভিযোগ, গতকাল রাতে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় আফসারকে ফোন করে ডাকেন প্রেমিকা। সেখানে যাওয়ার পরেই দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন তরুণীর ফোন পেয়ে হাজির হন তাঁর দাদা।

সুনীত হালদার, হাওড়া: সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় প্রেমিকার হাতে আক্রান্ত তরুণ ব্যবসায়ী।  চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ায়। প্রেমিকার দাদাকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বস্ত্র ব্যবসায়ী ২১ বছরের শেখ আফসার আলির সঙ্গে পাশের পাড়ার বাসিন্দা ওই তরুণীর একবছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিগত কিছুদিন ধরে সেই সম্পর্কে অবনতি হয় বলে খবর। 
অভিযোগ, গতকাল রাতে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় আফসারকে ফোন করে ডাকেন প্রেমিকা। সেখানে যাওয়ার পরেই দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন তরুণীর ফোন পেয়ে হাজির হন তাঁর দাদা। এরপর প্রেমিকা ও তাঁর দাদা মিলে ব্লেড নিয়ে আক্রমণ করেন আফসারকে। হামলার ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। প্রেমিকা ও তাঁর দাদার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণ। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন প্রেমিক, সেই আক্রোশেই হামলা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
আচমকা হামলায় আফসারের  বুক এবং ডান হাত থেকে রক্ত ঝরতে থাকে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। নার্সিংহোম সূত্রে খবর তাঁর বুকে পাঁচটি এবং হাতে দশটি সেলাই হয়েছে। সেখানে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় আক্রান্ত যুবক বাঁকড়া পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। পুলিশ তরুণীর দাদাকে আটক করে জিজ্ঞাসাবাদ  করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ইদানিং আফসার প্রেমিকাকে পাত্তা দিতেন না। তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। এতেই চটে যায় মেয়েটি। তাই প্রতিশোধ নেওয়ার জন্যে তিনি তাঁর প্রেমিককে আক্রমণ করে।
অভিযোগ, গতকাল রাতে  আফসার যখন স্থানীয় ক্লাবে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন, সেই সময় তাঁকে বটতলায় ফোন করে ডাকেন তাঁর প্রেমিকা। কিছুক্ষণ পর তাঁদের মধ্যে উত্তপ্ত বচসা হয়। তখন তরুণী তাঁর দাদাকে ফোন করে ডাকেন। এরপর হঠাৎই তরুণী আফসারকে ব্লেড দিয়ে আক্রমণ করেন। তাঁর দাদাকে দেখা যায় একইভাবে তাকে ব্লেড দিয়ে আঘাত করতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget