এক্সপ্লোর

Bankura : স্কুল লিভিং সার্টিফিকেট পেতে মাথাপিছু 'মিষ্টিমুখের' ৫০ টাকা! চাঞ্চল্য বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুলে

অভিযোগ, মাথা পিছু পঞ্চাশ টাকা করে নিয়ে স্কুলের ভিতর স্কুল লিভিং শংসাপত্র দেওয়ার কাজ চলছিল অবাধেই। তাল কাটে কিছু ছাত্র-ছাত্রীর প্রতিবাদে। সংবাদমাধ্যম পৌঁছতেই তড়িঘড়ি বন্ধ করা হল টাকা নেওয়ার প্রক্রিয়া। 

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : স্কুল ছাড়ার শংসাপত্র পাওয়ার আগে ছাত্র-ছাত্রীদের 'মিষ্টিমুখের' জন্য দিতে হবে মাথাপিছু পঞ্চাশ টাকা! এমনই অবাক করার মতো ঘটনা ঘটার অভিযোগ বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুলে। ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও ছাত্র ছাত্রীদের প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এলাকায়। ঘটনাস্থলে সংবাদমাধ্যম পৌঁছতেই তড়িঘড়ি বন্ধ হয়ে যায় 'মিষ্টিমুখের' টাকা নেওয়ার প্রক্রিয়া। স্কুলের কিছু অশিক্ষক কর্মচারী এমন 'কাণ্ড' ঘটিয়েছে বলে জানিয়ে স্কুলের তরফে ভুলস্বীকার করে নিয়েছেন বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাধন ঘোষ। পাশাপাশি এই ঘটনায় বাঁকুড়ার ডিআই গৌতম মাল বলেছেন, 'ঘটনাটা জানার পরই স্কুলের প্রধান শিক্ষকের থেকে গোটা বিষয়টা নিয়ে বিস্তারিত জানতে চেয়েছি। উনি কী জানান দেখি, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।'

গত বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে। বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুল থেকে চলতি বছর উচ্চ মাধ্যমিক পাস করেছে বেশিরভাগ ছাত্র-ছাত্রীই। নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের সঙ্গেই স্কুলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কথা স্কুল ছাড়ার শংসাপত্রও। পরবর্তীতে কলেজে ভর্তির ক্ষেত্রে অত্যন্ত জরুরি এই শংসাপত্র। শুক্রবার থেকে স্কুলের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের মার্কশিট দেওয়ার কাজ শুরু করে স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, মার্কশিট সঙ্গে স্কুল ছাড়ার শংসাপত্র নিতে গেলে ছাত্র-ছাত্রীদের বলা হয় মাথাপিছু মিষ্টিমুখ করানোর জন্য ৫০ টাকা করে দিতে।

অত্যন্ত জরুরি এই শংসাপত্র পেতে অনেকেই গতকাল থেকে মাথা পিছু পঞ্চাশ টাকা করে দিয়ে স্কুল লিভিং শংসাপত্র তুলে নেয়। কিন্তু তাল কাটে আজ দুপুরে। স্কুল লিভিং সার্টিফিকেট নিতে গিয়ে অনৈতিকভাবে এই টাকা দিতে অস্বীকার করেন বেশ কয়েকজন পড়ুয়া। আর সেই খবর পেয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা স্কুলে যেতেই স্কুল কর্তৃপক্ষ বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। পরে টাকা নেওয়ার ছবি ক্যামেরায় ধরা পড়তেই প্রধান শিক্ষক মেনে নেন, স্কুলের অশিক্ষক কর্মীরা সারাবছর কাজ করেন, তারাই মিষ্টি খেতে ওই টাকা নিচ্ছিল। বিষয়টি অন্যায় বলে স্বীকার করে দ্রুত টাকা নেওয়া বন্ধের নির্দেশ দেন প্রধান শিক্ষক। বাঁকুড়ার ডিআই গৌতম মাল অবশ্য সাফ জানিয়েছেন, 'এই ধরণের যে কোনও টাকা নেওয়া অনৈতিক।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget