এক্সপ্লোর

পানশালায় হামলার ঘটনায় ব্যবস্থার আশ্বাস সিআরপিএফের, প্রশ্নে পুলিশের ভূমিকা

হাওড়া: যে সিআরপিএফের পরিচিতি শৃঙ্খলাপরায়ণতার জন্য, তাদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে হাওড়ার পানশালায় তাণ্ডব চালানোর। শুক্রবারও পানশালায় ঢুকে তার চিহ্ন চোখে পড়ল। শুধু ভাঙা চেয়ার টেবিলই নয়। আতঙ্কের ছাপ পানশালার কর্মীদের চোখেমুখে এবং কথাতেও। বৃহস্পতিবার সিআরপিএফ জওয়ানদের যে মূর্তি তাঁরা দেখেছেন বলে অভিযোগ, তাতে ভয়ের কারণও আছে। পানশালার কর্মীদের দাবি, সন্ধেয় তিন সিআরপিএফ জওয়ান এখানে আসেন। অভিযোগ, এরপরই ওই জওয়ানরা অসভ্যতা শুরু করেন। পানশালার ম্যানেজার ও কর্মীদের দাবি, ওই সিআরপিএফ জওয়ানদের বেরিয়ে যেতে বলতেই তাঁরা রুদ্রমূর্তি ধারণ করেন। এখানেই শেষ নয়। অভিযোগ, এরপর ওই তিন জন গিয়ে প্রায় ৩০-৪০ জন সিআরপিএফ জওয়ানকে ডেকে নিয়ে আসে। বাহিনীর পোশাকে, অস্ত্র নিয়ে তাঁরা চড়াও হয় পানশালায়। শুরু হয় ভাঙচুর। মারধর। সিআরপিএফের তরফে অবশ্য জানানো হয়েছে, তারা এই ঘটনায় কড়া ব্যবস্থা নেবেন। শুক্রবার সকালে সিআরপিএফের কয়েকজন আধিকারিক পানশালায় আসেন। সব খতিয়ে দেখে তাঁরা রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন। পানশালা কর্তৃপক্ষ দুই সিআরপিএফ জওয়ানকে ধরে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। অভিযোও দায়ের করা হয়। তবে রাতেই দুই সিআরপিএফ জওয়ানকে থানা থেকে জামিন দেওয়া হয়। আর এতেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা ঘিরেও। কারণ, দুই সিআরপিএফ জওয়ানকে পানশালা কর্তৃপক্ষ গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিলেও, রাতেই তাঁদের ব্যক্তিগত বন্ডে জামিন দিয়ে দেওয়া হয়। যা শুনে পানশালা কর্তৃপক্ষ বেশ হতাশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget