এক্সপ্লোর

BJP Workers Beaten by TMC:দেড়মাস পর বাড়ি ফিরতেই আক্রান্ত দুই বিজেপি কর্মী, মায়ের সামনেই মারধর

অভিযোগ, সপ্তাহখানেক আগে তাঁরা ফিরতেই গতকাল রাতে বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মারধর করা হয় দুই বিজেপি কর্মীকে।

বারাসত:  দেড়মাস পর বাড়ি ফিরতেই আক্রান্ত দুই বিজেপি কর্মী। মায়ের সামনেই মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বারাসাতের নবপল্লির ঘটনা। পরিবারের দাবি, ভোটের পর থেকে প্রায় দেড়মাস ঘরছাড়া ছিলেন দুই বিজেপি কর্মী। অভিযোগ, সপ্তাহখানেক আগে তাঁরা ফিরতেই গতকাল রাতে বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মারধর করা হয় দুই বিজেপি কর্মীকে। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে ঘটনাস্থলে যায় পুলিশ। 
ভোট মেটার দু-মাসের মধ্যেই, ফের এভাবে   রাজনৈতিক অশান্তির অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার বারাসাতে।ভোটের ফল ঘোষণার পর থেকে, প্রায় দেড় মাস ঘরছাড়া ছিলেন নবপল্লির বাসিন্দা, বিজেপি কর্মী মহম্মদ আলি ও জুলফিকার আলি। সপ্তাহ খানেক আগে পুলিশের উদ্যোগে এলাকায় ফেরেন তাঁরা। কিন্তু অভিযোগ, শুক্রবার রাতে বাড়িতে চড়াও হয়ে তাঁদের বেধড়ক মারধর করে তৃণমূলের লোকজন। আক্রান্ত দু’জনকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
আক্রান্ত বিজেপি কর্মী, জুলফিকার আলি বলেছেন,আমার কাকাকে মারধর করেছে। ভোটের ফল ঘোষণার দিন মারধরের ভয়ে চলে গিয়েছিল। বাবা বলেছিল, কোর্ট অর্ডার নিয়ে কাকা ফিরবে। সেটাই হল, তবু কেন তৃণমূল মারল?
যদিও মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের এক  স্থানীয় নেতা বলেছেন, ভোটের আগে আমাদের কাউন্সিলরের উপর হামলা, তখন মারধর হল না। এখন মারধর করব? আমরাই উদ্যোগ নিয়ে বাড়ি ফিরেয়েছিলাম।
তৃণমূল অভিযোগ অস্বীকার করলেও, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য,  ভোটের ফল ঘোষণার পর থেকে রাজ্যে রাজনৈতিক হিংসার অভিযোগ করে বিজেপি। তাদের অভিযোগ, দলের কর্মী-সমর্থকদের মারধর করা হচ্ছে। বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।দলের অনেক কর্মীই ঘরছাড়া। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। এই ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত বেঁধেছে। রাজ্যপাল নিজেই কোচবিহার ও পূর্ব  মেদিনীপুরে হিংসার অভিযোগ খতিয়ে দেখতে গিয়েছিলেন। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্য ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। তাঁর দাবি, স্বাধীনতার পর দেশে এমন ভোট পরবর্তী হিংসা আগে ঘটেনি।
ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে মামলায় সম্প্রতি কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার অস্বস্তিতে পড়ে। জাতীয় মানবাধিকার কমিশনকে দিয়ে অনুসন্ধানের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয় হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় হাইকোর্টের নির্দেশে রাজ্যে এসেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget