এক্সপ্লোর

BJP Vaccine Protest: বিজেপির ভ্যাকসিন-বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার ব্যারাকপুরে

অভিযোগ, তৃণমূল কর্মীরা চড়াও হয়ে মঞ্চ ভাঙার চেষ্টা করে। পতাকা ও মাইক খুলে দেয়। বিজেপি কর্মীরা বাধা দিলে উত্তেজনা চরমে ওঠে।

সমীরণ পাল, ব্যারাকপুর: বিজেপির ভ্যাকসিন-বিক্ষোভ ঘিরে ব্যারাকপুরে উত্তেজনা। ব্যারাকপুর চিড়িয়া মোড়ের কাছে পাইপ রোডে এদিন অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। অভিযোগ, তৃণমূল কর্মীরা সেখানে চড়াও হয়ে মঞ্চ ভাঙার চেষ্টা করে। পতাকা ও মাইক খুলে দেয়। বিজেপি কর্মীরা বাধা দিলে উত্তেজনা চরমে ওঠে। ঘটনাস্থলে যায় পুলিশ। লাঠিচার্জের পাশাপাশি কয়েকজনকে আটক করা হয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।  ভবানী ভবনেও বিজেপির ভ্যাকসিন-বিক্ষোভ। অনুমতি না থাকায় কয়েকজনকে আটক করে পুলিশ।

ভ্যাকসিন-বিক্ষোভ ঘিরে ব্যারাকপুরে ধুন্ধুমার। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে পুলিশ। ভ্যাকসিনের আকাল-সহ একাধিক অভিযোগে বৃহস্পতিবার, ব্যারাকপুর চিড়িয়া মোড়ের কাছে পাইপ রোডে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। অভিযোগ, তৃণমূল কর্মীরা সেখানে চড়াও হয়ে মঞ্চ ভাঙার চেষ্টা করে। পতাকা ও মাইক খুলে দেয়।  বিজেপি কর্মীরা বাধা দিলে উত্তেজনা চরমে ওঠে। ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করা হয়। বেশ কয়েজনকে আটকও করে পুলিশ। পাল্টা বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তুলেছে তৃণমূল। ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাস বলেন, তৃণমূলের কেউ যুক্ত নয়, বিজেপির দ্বন্দ্ব।

করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী ও আসন্ন বলে সতর্কবার্তা জারি করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এই পরিস্থিতিতেও, করোনা প্রতিরোধে সবচেয়ে বড় অস্ত্র যে ভ্যাকসিন, তা নিয়ে অবিরাম টানাপোড়েন চলছে। মোদি সরকারের বিরুদ্ধে টিকাবণ্টনে অনিয়মের অভিযোগ তুলেছিল তৃণমূল। পাল্টা রাজ্যের বিরুদ্ধে ভ্যাকসিন দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। এই অভিযোগকে সামনে রেখেই বুধবার বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেক। করুণাময়ীতে পুলিশ মিছিল আটকানোয় শুরু হয় ধস্তাধস্তি। রাজনৈতিক কর্মসূচির নামে করোনা বিধি ভঙ্গের অভিযোগও ওঠে। এদিকে আজ, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে ভবানী ভবনের সামনে বিক্ষোভ দেখানোর জন্য জড় হন বিজেপি কর্মীরা।  অনুমতি না থাকায় কয়েকজনকে আটক করে পুলিশ।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget