এক্সপ্লোর

দ্বারকেশ্বর ও রূপনারায়ণের জলে ভাসছে হুগলি, ফুঁসছে দামোদর, প্লাবিত হাওড়া

হাওড়া ও হুগলি: দামোদরের জল হু হু করে ঢুকছে হাওড়ার উদয়নারায়ণপুরের বিভিন্ন গ্রামে। তীব্র আতঙ্কে গ্রামবাসীরা। অন্যদিকে, বাঁধ ভেঙে দ্বারকেশ্বর ও রূপনারায়ণের জল ভাসিয়ে দিচ্ছে হুগলির বিস্তীর্ণ এলাকা।

হুগলির বিস্তীর্ণ বিস্তীর্ণ এলাকা জলের নীচে। আরামবাগের জুবিলি পার্ক এলাকায় পুরসভা ও মহকুমাশাসকের দফতরের অদূরে দ্বারকেশ্বর নদীর বাঁধ বুধবার সকালে ভেঙে যায়। হু-হু করে জল ঢুকতে শুরু করে এলাকায়।

আরামবাগের সতীতলা, মনসাতলা, কালীপুর সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। জল ঢুকে গিয়েছে বেশ কিছু বাড়িতে। অসহায় বাসিন্দাদের অনেকে ত্রিপল টাঙিয়ে আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে।

একাধিক স্কুল এবং সরকারি দফতরও জলের তলায়। একই পরিস্থিতি খানাকুলেরও। সেখানেও মঙ্গলবার রূপনারায়ণের বাঁধ ভেঙেছে। ফলে বহু এলাকা জলমগ্ন। গোঘাট, খানাকুলের কয়েকটি জায়গায় এদিন ত্রাণ নিয়ে বিক্ষোভও দেখান স্থানীয়রা।

দ্বারকেশ্বরের জলে প্লাবিত আরামবাগ পুরসভার একাধিক ওয়ার্ড। ঘরছাড়া হাজার খানেক মানুষ। সর্বস্ব খুইয়ে ঠাঁই হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে। অস্বাস্থ্যকর পরিবেশে একসঙ্গে গাদাগাদি করে থাকা। তারইমধ্যে খাওয়া-দাওয়া। বন্যা দুর্গতদের অসহনীয় জল-যন্ত্রণা!

flood-hog-relief-camp

বুধবার সকালেও বহু মানুষ গলা জল ভেঙে চলে এসেছেন আরামবাগের কালীপুর হাইস্কুলের এই ত্রাণ শিবিরে। বাড়ি ছাড়ার আগে হাতের কাছে যে যা পেরেছেন, নিয়ে চলে এসেছেন। কারও আবার সেই সৌভাগ্যটুকুও হয়নি! ফেলে আসতে হয়েছে সব।

আরামবাগের কালীতলা হাইস্কুলের ত্রাণ শিবিরে আপাতত একপদ, শুধু সয়াবিন দেওয়া খিচুড়ি। তা দিয়েই পেট ভরাচ্ছেন দুর্গতরা। গোঘাটের কুমুড়সা গ্রাম পঞ্চায়েতের বন্যা দুর্গতরা পড়েছেন আতান্তরে। অভিযোগ, ত্রাণ শিবির তো দূর, ত্রাণের জিনিসই মিলছে না ঠিকমতো। অসহনীয় পরিস্থিতিতে এদিন পঞ্চায়েত অফিসে আছড়ে পড়ে তাঁদের ক্ষোভ!

এদিকে, বুধবার সকালে জেলাশাসক ও পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন দুর্গত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেন কৃষি বিপণনন্ত্রী তথা হুগলির তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত। বলেন, ১৫০টি ক্যাম্প করব। ত্রাণ সামগ্রী মজুত। সরকার সবরকমভাবে প্রস্তুত রয়েছে। দ্রুত স্বাভাবিক হোক পরিস্থিতি, মনেপ্রাণে সেই প্রার্থনাই করছেন হুগলির বিস্তীর্ণ অংশের বন্যা দুর্গতরা।

হুগলির পাশের জেলা হাওড়াতেও পরিস্থিতি ভয়াবহ। ডিভিসি জল ছাড়ায় দামোদর ফুঁসছে। আর সেই জলই হু হু করে ঢুকছে হাওড়ার উদয়নারায়ণপুর গ্রামে।

বকপোঁতা সেতুর পশ্চিম প্রান্তে প্রায় পাঁচটি জায়গা দিয়ে জল ঢুকতে শুরু করেছে। গ্রামবাসীদের আশঙ্কা, এভাবে জল ঢুকতে থাকলে উদয়নারায়ণপুরের ৯টি গ্রাম পঞ্চায়েতের অন্তত ৯০টি গ্রাম জলের তলায় চলে যাবে। অনেকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়তে শুরু করেছেন।

দামোদরের বাঁধে বালির বস্তা ফেলে পরিস্থিতি সাময়িকভাবে সামাল দেওয়ার চেষ্টা চলছে। তবে জলের তোড়ের সামনে সেসব টিকলে তো! কিন্তু, প্রকৃতির রোষের ওপর আর কার কথা চলে! তাই আশঙ্কা ও আতঙ্ককে সঙ্গী করেই আপাতত দিন কাটাচ্ছেন এই মানুষগুলো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget