এক্সপ্লোর

এসআই অমিতাভ মালিক হত্যাকাণ্ডের তদন্তভার সিআইডিকে দিল রাজ্য

দার্জিলিং: অমিতাভ মালিক হত্যাকাণ্ডের তদন্তে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। পুলিশকর্তাদের ভূমিকাতেও প্রশ্ন বিভিন্ন মহলের। সিআইডিকে তদন্তভার দিল রাজ্য। সোমবারই সরকারিভাবে অমিতাভ মালিক হত্যাকাণ্ডের তদন্তভার নিয়েছে তারা। গত ১৩ অক্টোবর, শুক্রবার সকালে সিংলার জঙ্গলে প্রায় দু ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে গুরুঙ্গপন্থীদের গুলির লড়াই চলে। সেই লড়াইয়ে প্রাণ হারান এসআই অমিতাভ মালিক। ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এই প্রেক্ষিতেই তদন্তভার সিআইডির হাতে তুলে দিল রাজ্য। সূত্রের খবর, পুলিশের কাছ থেকে কেস ডায়েরি হাতে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার সিআইডি-র এক আধিকারিক দার্জিলিং সদর থানায় আসেন। সিআইডি সূত্রে খবর, তদন্তকারীরা দেখতে চান, যে ৩২ জন পুলিশকর্মী ওই অভিযানে সামিল ছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল? অমিতাভ মালিকের মৃত্যু ঠিক কোন পরিস্থিতিতে হয়েছিল? গুলি কোন দিক থেকে এসেছিল, তাও ঘটনাস্থলে গিয়ে দেখতে চান তদন্তকারীরা। রাষ্ট্রদ্রোহিতা এবং ইউএপিএতে অভিযুক্ত মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ আগেই বার্তা দিয়েছেন ৩০ অক্টোবর তিনি প্রকাশ্যে আসবেন। পুলিশের দাবি, পাহাড়ের লোকের তুলনায় ডুয়ার্সের ১৬টি পরিবার বিমল গুরুঙ্গকে বেশি সাহায্য করছে। ওই পরিবারগুলির শিশুদের স্কুলে ভর্তি করাতে সাহায্য করেছিলেন গুরুঙ্গ। গুরুঙ্গকে এখনও ধরা না গেলেও এদিন কালিম্পঙ থেকে গ্রেফতার করা হয়েছে দুই গুরুঙ্গপন্থী নেতাকে। ধৃতদের নাম অম্বরবাহাদুর নেওয়ার ওরফে ডম্বর প্রধান এবং সুজিত তামাং। পাহাড়ে অশান্তি চলাকালীন, কালিম্পঙে এনবিএসটিসির অফিসে ভাঙচুরের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। শুধু তাই নয়, পুলিশের সন্দেহ, সম্প্রতি সিকিম সীমানার কাছে মুলখোরকার জঙ্গলে গুরুঙ্গপন্থীদের যে গোপন বৈঠক হয়, সেখানেও উপস্থিত ছিলেন এরা। অন্যদিকে, নতুন বোর্ড গঠনের দাবিতে সোমবার মহকুমা শাসক ও পুরসভার এক্সিকিটিভ অফিসারের কাছে স্মারকলিপি দেন দার্জিলিং পুরিসভার কাউন্সিলররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget