এক্সপ্লোর

Covid19 Update: আতঙ্কের নাম ডেল্টা প্লাস, রাজ্যে সাত দেশ থেকে যাত্রীদের বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক

বাংলাদেশ,চিন,মরিশাস,নিউজিল্যান্ড,দক্ষিণ আফ্রিকা,জিম্বাবোয়ে ও বতসোয়ানা-এই সাত দেশে এখনও পর্যন্ত করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হদিশ পাওয়া গেছে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: সাত দেশে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হদিশ। ওই সব দেশ থেকে এলে বিমানবন্দরেই করোনার আরটিপিসিআর (RTPCR) পরীক্ষা করা হবে। যাত্রীদের নিজেদের খরচে পরীক্ষা করতে হবে। না হলে যেতে হবে, সিএনসিআইয়ের নিউটাউন ক্যাম্পাসে। জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা।

আতঙ্ক বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট। বাংলাদেশ,চিন,মরিশাস,নিউজিল্যান্ড,দক্ষিণ আফ্রিকা,জিম্বাবোয়ে ও বতসোয়ানা-এই সাত দেশে এখনও পর্যন্ত করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের হদিশ পাওয়া গেছে।বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে ডেল্টা প্লাস বিপজ্জনক হতে পারে।

এই প্রেক্ষাপটে, এইসব দেশ থেকে যাঁরা কলকাতায় আসছেন, তাঁদের নিয়ে কী করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সম্প্রতি কলকাতা বিমান বন্দর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দফতরের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই সব দেশ থেকে যাঁরা আসবেন, বিমানবন্দরে তাঁদের RTPCR পরীক্ষা হবে। রিপোর্ট পজিটিভ এলে, আক্রান্তকে কোভিড হাসপাতাল বা সেফ হোমে পাঠানো হবে।আর, রিপোর্ট নেগেটিভ এলে, অনুমতি দেওয়া হবে গন্তব্যে যাওয়ার।বুধবার থেকেই এ বিষয়ে নির্দেশিকা জারি করা হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।

এদিকে, মাস পেরোলেই বাঙালির শ্রেষ্ঠ উত্সব, দুর্গাপুজো। আর পুজোর আগেই, করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।এই প্রেক্ষাপটে করোনা সংক্রমণের হার ও গতিবিধি নিয়ে করা রাজ্য সরকারের সমীক্ষায়, একইসঙ্গে উঠে এল আশা ও উদ্বেগের কথা। রাজ্যের ২০টি জেলায় চালানো এই সমীক্ষায় একদিকে দেখা গেছে, সংক্রমণ বৃদ্ধির হার ১.৬ শতাংশ থেকে কমে ১.২ শতাংশে নেমেছে। অপরদিকে ৪টি জেলায় সংক্রমণ বৃদ্ধির হার সম্পর্কে সামনে এসেছে উদ্বেগজনক তথ্য।

স্বাস্থ্য দফতর সূত্রে বক্তব্য, করোনা সংক্রমণ বৃদ্ধির হার ৩ শতাংশের বেশি হলে, তা উদ্বেগজনক এবং সেই জেলার পরিস্থিতির ওপর বিশেষ নজর দেওয়া হয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১৬ থেকে ১৮ অগাস্ট পর্যন্ত, রাজ্যের ২০টি জেলায় যে সমীক্ষা চালানো হয়েছে, তাতে দেখা গিয়েছে, দার্জিলিংয়ে সংক্রমণ বৃদ্ধির হার ৭.৭ শতাংশ থেকে কমে হয়েছে ৩.২ শতাংশ।পূর্ব মেদিনীপুরে যেখানে দ্বিতীয় সমীক্ষায় সংক্রমণ বৃদ্ধির হার ৫.৯ শতাংশ ছিল, তা তৃতীয় সমীক্ষায় কমে হয়েছে ৩.৮ শতাংশ। জলপাইগুড়িতে সংক্রমণ বৃদ্ধির হার ৬ শতাংশ থেকে কমে হয়েছে ৩.৬ শতাংশ। এছাড়াও তৃতীয় সমীক্ষায় ৩.১ শতাংশ সংক্রমণ বৃদ্ধির হার দেখা গিয়েছে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলাতে। 

যে তিন জেলায় সংক্রমণ বৃদ্ধির হার ৩ শতাংশের বেশি, সেখানেই রাজ্যের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি রয়েছে। সেখানে আগের থেকে সংক্রমণের হার কমলেও, সামনেই পুজো! ফলে আশঙ্কা, ভিড় বাড়লে পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যাবে না তো?

রাজ্য সরকারের এই সমীক্ষায় দেখা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ১.৩৪ শতাংশই হলেন এমন ব্যক্তি, যাঁরা এখনও ভ্যাকসিন নেননি!অন্যদিকে, ভ্যাকসিন নেওয়ার পর আক্রান্তের সংখ্যা এক শতাংশেরও কম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget