এক্সপ্লোর

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ ৩০ মে, মাধ্যমিক সম্ভবত ২৭-ই

কলকাতা: সাধারণভাবে উচ্চমাধ্যমিকের আগেই মাধ্যমিকের ফলপ্রকাশ হয়। সূত্রের খবর, এবারও তাই হবে। কিন্তু নজির ভেঙে মাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণার আগেই জানা গেল, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের নির্ঘণ্ট! উচ্চ মাধমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ৩০ মে অর্থাৎ, আগামী মঙ্গলবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ হবে। সকাল সাড়ে দশটা থেকে স্কুলগুলিকে সংসদের বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র বিতরণ। যে সব ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফল জানা যাবে, সেগুলি হল-- http://wbresults.nic.in, www.exametc.com, www.knowyourresult.com, www.timesinternet.in, www.indiaresults.com, www.schools9.com, www.resultsout.com ও www.jagranjosh.com। এসএমএসের মাধ্যমে ফল জানতে গেলে, আপনাকে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে, ডব্লু বি টুয়েলভ। তারপর স্পেস দিয়ে রোল নম্বর। পাঠাতে হবে 54242, 58888, 5676750 বা 56263 নম্বরে। www.exametc.com- এ রোল নম্বর ও মোবাইল নম্বর প্রি রেজিস্টার করলে, বিনামূল্যে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। USSD--র মাধ্যমে ফল জানতে গেলে, মোবাইল ফোন থেকে ডায়াল করুন- *588# গতবারের তুলনায় এবার দেরিতে শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। লিখিত পরীক্ষা হয়েছিল ১৫-২৯ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ। যদিও প্রশ্ন উঠছে, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণা হলেও, এখনও কেন মাধ্যমিকের ফল ঘোষণার নির্ঘণ্ট প্রকাশ করতে পারল না পর্ষদ? সূত্রের খবর, উচ্চমাধ্যমিকের তিন দিন আগে অর্থাৎ আগামী শনিবার মাধ্যমিকের ফলপ্রকাশের সম্ভাবনা। যদিও মধ্যশিক্ষা পর্ষদ এখনও এ ব্যাপারে কিছু জানায়নি। কিন্তু তার আগে কেন ফলপ্রকাশের দিন ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ? কারণ, অধীনস্থ ১৩৬টি কলেজকে কলকাতা বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে, অনার্স প্রথম বর্ষে কলেজভিত্তিক ভর্তির মেধাতালিকা ১৬ জুনের মধ্যে প্রকাশ করতে হবে। ২১ জুন থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। যা শেষ করতে হবে ২১ জুলাইয়ের মধ্যে। সূত্রের খবর, এই সময়সীমার কথা মাথায় রেখেই মাধ্যমিকের আগে ফলপ্রকাশের দিন ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget