এক্সপ্লোর

অধীরের গড়ে ফের ধাক্কা তৃণমূলের, বহরমপুর পুরসভা হাতছাড়া কংগ্রেসের

মুর্শিদাবাদ: এবার অধীর চৌধুরীর খাসতালুক দখল করে নিল তৃণমূল। ১৯৮৬ সাল থেকে দখলে থাকা বহরমপুর পুরসভা হাতছাড়া হল কংগ্রেসের। পুরসভার চেয়ারম্যান নীলরতন আঢ্য-সহ বহরমপুর পুরসভার সতেরো জন কংগ্রেস কাউন্সিলর রবিবার শাসক দলে নাম লেখান। এদিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আগে চারটি পুরসভা দখল করেছি। এবার বহরমপুর পুরসভাও চলে এল তৃণমূলে দখলে। কলকাতায় ষোলো জনের পাশাপাশি বহরমপুরে একজন কংগ্রেস কাউন্সিলর এ দিন জার্সি বদলে যোগ দেন শাসক দলে। বহরমপুর পুরসভায় মোট আসন ২৮। এর মধ্যে কংগ্রেসেরই ছিল ২৬। তৃণমূলের দুই। তৃণমূলের এই দুই কাউন্সিলরের মধ্যে একজন মারা গিয়েছেন। এ দিন, কংগ্রেস থেকে সতেরো জন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় তাদের সংখ্যা ম্যাজিক ফিগার ১৫ ছাড়িয়ে হয়ে গেল ১৮। কংগ্রেসের ৯। পর্যবেক্ষকদের একাংশের মতে, বহরমপুর পুরসভা কংগ্রেসের হাতছাড়া হওয়া অধীর চৌধুররী কাছে বড় ধাক্কা। কারণ, বহরমপুর হল তাঁর খাসতালুক। এটাই তাঁর লোকসভা কেন্দ্র। বহরমপুর পুরসভার মুখ্য উপদেষ্টার পদেও রয়েছে অধীরের নাম। সেটাও দখল করে নিল তৃণমূল। মুর্শিদাবাদে মোট সাতটি পুরসভা। এর মধ্যে বহরমপুর-সহ পাঁচটিই বিরোধীদের হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল। বাকি দুটিও খুব তাড়াতাড়ি দখলের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। কংগ্রেসের উদ্দেশ্যে বলেন, নিজের ঘরই সামলাতে পারেন না। অধীর চৌধুরীর পদত্যাগ করা উচিত। আর যে বাকি দুটো পুরসভা আছে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এ দিন উত্তর ২৪ পরগনার বাম পরিচালিত দেগঙ্গা পঞ্চায়েত সমিতিও দখল করে তৃণমূল। সেখানে মোট আসন ৩৯। এর মধ্যে ১০ জন সিপিএম এবং একজন ফরওয়ার্ড ব্লকের সদস্য এ দিন শাসক দলে যোগ দেওয়ায় ম্যাজিক ফিগার ২০তে পৌঁছে গিয়েছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কম্পিউটার ছাড়াও মিলল বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামাকাপড়

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget