এক্সপ্লোর

Birbhum: দুবরাজপুরে পুলিশের সাহায্যে বাড়ি ফিরেও ফের ঘরছাড়া হওয়ার অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের

এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের বীরভূম জেলা সহ-সভাপতি মুখোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বীরভূমে সমস্ত ঘরছাড়াদের ঘর ফিরিয়ে দেওয়া হয়েছে।

গোপাল চট্টোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: ঘরছাড়া বিজেপি কর্মীর পরিবার ঘরে ফিরতেই ফের অত্যাচার জেরে আবারও ঘরছাড়া বিজেপি পরিবার। এমনই অভিযোগ উঠেছে দুবরাজপুর থানার অন্তর্গত পদুমা পঞ্চায়েতের বোধগ্ৰামে। বিজেপি কর্মী পরাধীন ডোমকে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তাঁর ছেলে দয়াময় ডোম গত বিধানসভা নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট ছিলেন। ছেলে দয়াময় ভোটের দিন থেকে ঘরছাড়া। বাবা ভোটের ফল প্রকাশের পর থেকে ঘরছাড়া ছিলেন। কয়েকদিন আগে পুলিশ তাঁদের ঘরে ফেরায়। কিন্তু মঙ্গলবার আবারও তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের লোকজন তাঁদের মারধর করেন বলে অভিযোগ। বর্তমানে তাঁরা সপরিবারে ঘরছাড়া। বুধবার ফের দুবরাজপুর থানায় অভিযোগ জানাতে যায় ওই  বিজেপি সমর্থক পরিবার।
এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের বীরভূম জেলা সহ-সভাপতি মুখোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বীরভূমে সমস্ত ঘরছাড়াদের ঘর ফিরিয়ে দেওয়া হয়েছে। সরকারি তালিকা অনুযায়ী আর কেউ বাইরে নেই। যদি কেউ বাইরে থাকেন, তাঁদের আমরা বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ঘটনায় এই পরিবার বিভিন্ন সময় আগ বাড়িয়ে ঝামেলা বাঁধিয়েছে। এক্ষেত্রে কোন বিষয় নিয়ে কি হয়েছে সেটা আমরা দলগতভাবে খবর নেব। আর আমরা প্রশাসনকে বলব যথোপযুক্ত ব্যবস্থা নিতে।
উল্লেখ্য, রাজ্য বিধানসভা নির্বাচনে এবার ক্ষমতাসীন তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল। ভোট মিটেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় তৃতীয় বারের জন্য প্রত্যাবর্তন ঘটেছে তৃণমূল কংগ্রেসের। রাজ্যে প্রথমবার ক্ষমতা দখলে বিজেপি স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। কিন্তু ভোটের পরও অশান্তির অভিযোগ মাঝেমধ্যেই উঠে আসছে।
এরইমধ্যে ভোটের আগে যেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঢল নেমেছিল।ভোটের পর উল্টো স্রোত। বিজেপি ছেড়ে প্রায় প্রতিদিনই স্থানীয় নেতা-কর্মীদের তৃণমূলে যোগদানের ঘটনা দেখা যাচ্ছে। বীরভূমও এর ব্যতিক্রম নয়। আবার এই দলবদলের অভিনব উপায়ও দেখা গিয়েছে। কোথাও ক্ষমা ভিক্ষা করে তৃণমূলে ফেরার আর্জি জানাতে দেখা গিয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের। আবার কখনও ধান-দুর্বো নিয়ে শপথ করে তৃণমূলে যোগ দিতেও দেখা গিয়েছে। এরইমধ্যে আবার কোথাও কোথাও ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে উদ্যোগ নিতে দেখা গিয়েছে তৃণমূলের পক্ষ থেকে।  ঘরে ফিরে তাঁদের তৃণমূলে যোগ দিতে দেখা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget