এক্সপ্লোর

Birbhum: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বীরভূমের মল্লারপুর

বোমাবাজি, একাধিক বাড়িতে ভাঙচুর

গোপাল চট্টোপাধ্যায়, মল্লারপুর: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বীরভূমের মল্লারপুর। বোমাবাজি, একাধিক বাড়িতে ভাঙচুর। ঘরছাড়া বিজেপি কর্মীরা গ্রামে ফিরেই হামলা চালায়, অভিযোগ তৃণমূলের। বোমাবাজি করেছে রাজ্যের শাসক দলই, পাল্টা দাবি বিজেপির।

বারুদের স্তূপে গ্রাম। ব্যাপক বোমাবাজি। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাজা বোমা। বোমা ঝুলছে গাছের ডালেও। একের পর এক বাড়ি ভাঙচুর। শনিবার সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় মল্লারপুরের বানাসপুর গ্রাম। স্থানীয় সূত্রে খবর,  ভোটের ফল ঘোষণার পর থেকেই গ্রাম ছাড়া ছিল ১৫টি পরিবার। ঘরছাড়া সকলেই দলীয় সমর্থক বলে দাবি বিজেপির। অভিযোগ, এই পরিবারগুলি গ্রামে ফিরতেই শুরু হয় বোমাবাজি। ভাঙচুর চালানো হয় একাধিক বাড়িতে। এই নিয়ে পরস্পরের বিরুদ্ধে আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি।

মল্লারপুরের তৃণমূল নেতা আনারুল শেখ বলেন, বিজেপি সমর্থকরা গ্রামে ফিরেই বোমাবাজি শুরু করে। গ্রামবাসীরা প্রতিরোধ করে। বীরভূমে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, যখনই বিজেপি কর্মীরা বাড়ি ফিরছে তখনই হামলা করছে তৃণমূল। বোমাবাজি বাড়ি ভাঙচুর করে তাড়িয়ে দিয়েছে। এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ।

এলাকা দখল নিয়ে গত ২৪ জুলাই প্রধান ও উপ প্রধানের স্বামীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির গোঘাটের শ্যামবাজার এলাকা। ধারাল অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালানো অভিযোগ ওঠে। সংঘর্ষে আহত হন দু পক্ষের ১০-১২ জন। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র‍্যাফ।  জানা যায়, প্রধানের বিরুদ্ধে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ তোলেন উপ প্রধানের স্বামী ও স্থানীয় তৃণমূল নেতা। এরপর থেকেই এলাকায় উত্তেজনা ছিল। এরপর সংঘর্ষ বেঁধে যায়। দু’ পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। দলীয় কোন্দল প্রকাশ্যে এলেও বিজেপির ঘাড়ে দোষ চাপাতে চেয়েছে তৃণমূলের একটি গোষ্ঠী। তৃণমূল ব্লক নেতৃত্ব জানায়, বিষয়টি দলের উচ্চস্তরে জানানো হয়েছে।

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget