এক্সপ্লোর

‘প্রতিরোধ সঙ্কল্প অভিযান’: থানায় থানায় বিক্ষোভ বিজেপির, পাল্টা মিছিল তৃণমূলের, ঠিকঠাক ভোট হলে হেরে যাবে, আতঙ্কে লাগাতার আক্রমণ, দাবি মুকুলের, লোক কোথায়? পাল্টা কটাক্ষ পার্থর

কলকাতা: মিছিলে হামলার অভিযোগ এনে রাজ্যজুড়ে থানায় থানায় বিক্ষোভ বিজেপির। বেহালায় মঞ্চ খুলে দিল পুলিশ। গণেশ টকিজ থেকে পাল্টা ধিক্কার মিছিল তৃণমূলের। স্বামীজির জন্মদিনে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছিল কলকাতার একাধিক জায়গা। হামলার অভিযোগ তুলে ২৪ ঘণ্টার রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি নিল বিজেপি। চেয়ার-টেবিল, গাড়ি ভাঙচুর থেকে লাঠালাঠি, খণ্ডযুদ্ধ, রক্তপাত...শুক্রবার সব কিছুরই সাক্ষী হয় কলকাতা। তার রেশ আছড়ে পড়ল শনিবারও। লেকটাউন, বাগুইআটি, বেহালা-সহ একাধিক থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। পাল্টা গণেশ টকিজ থেকে গিরিশ পার্ক পর্যন্ত মিছিল করে তৃণমূল। নেতৃত্ব দেন শশী পাঁজা, স্মিতা বক্সি। এদিন বৈশাখী থেকে করুণাময়ী পর্যন্ত জনসংযোগ যাত্রা করে তৃণমূল। হাজির ছিলেন কৃষ্ণা চক্রবর্তী, সুজিত বসু। বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত বসু বলেন, বিজেপি যে রাজনীতি চালাচ্ছে, তার প্রেক্ষিতে নেত্রীর নির্দেশে এই কর্মসূচি। ‘প্রতিরোধ সঙ্কল্প অভিযান’: থানায় থানায় বিক্ষোভ বিজেপির, পাল্টা মিছিল তৃণমূলের, ঠিকঠাক ভোট হলে হেরে যাবে, আতঙ্কে লাগাতার আক্রমণ, দাবি মুকুলের, লোক কোথায়? পাল্টা কটাক্ষ পার্থর কলকাতার পাশাপাশি তৃণমূল-বিজেপি সংঘাতের আবহে ফুটছে একাধিক জেলা। পশ্চিম বর্ধমানের কুলটিতে পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে আসানসোল বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত মিশ্র বলেন, এই নীতি নিয়ে থাকলে আইসিকে তুলে ফেলে দেব। মিছিল করে বহরমপুর থানায় ঢুকতে গেলে বিজেপিকে বাধা দেয় পুলিশ। এ নিয়ে দু’পক্ষের ধস্তাধস্তি হয়। এদিন পুরুলিয়া, বীরভূম, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, বাঁকুড়া-সহ বিভিন্ন জেলার একাধিক থানায় বিক্ষোভ-অবস্থান করে বিজেপি। অনুমতি না থাকার অভিযোগে বিজেপির মঞ্চ খুলে দেয় বেহালা থানা। সব মিলিয়ে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নানা ইস্যুতে সম্মুখসমরে তৃণমূল-বিজেপি। এই আবহে নয়া মাত্রা যোগ করেছে বিজেপির যুব সংগঠনের ‘প্রতিরোধ সঙ্কল্প অভিযান’। বিজেপি দাবি করছে, পায়ের তলা থেকে জমি সরছে বুঝে হামলার পথ নিচ্ছে রাজ্যের শাসক দল। মুকুল রায় বলেন, ঠিকঠাক ভোট হলে হেরে যাবে। সেই আতঙ্ক থেকে লাগাতার আক্রমণ করছে তৃণমূল। যদিও গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিজেপির লোক কোথায় যে থানা ঘেরাও করবে। যেখানে মিডিয়া সেখানে যাচ্ছে। লোক কোথায়? শুক্রবারের অশান্তির ঘটনায় ধৃত ৯ জনকে এদিন ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। তাঁদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি। ধৃত ৫ জনের পুলিশ হেফাজত এবং ৪ জনের জেল হেফাজত হয়েছে। শুক্রবারই কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, সোমবার থেকে ফের জনতা যুব মোর্চার মিছিল করতে পারবে। তদারকিতে থাকবেন স্পেশাল অফিসারের সঙ্গে থাকবেন একজন ম্যাজিস্ট্রেট। এর প্রেক্ষিতে বিজেপি নেতৃত্ব জানায় পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও বিজেপি সূত্রে খবর, আদালতের নির্দিষ্ট করে দেওয়া দিন থেকেই কর্মসূচি পালন করা হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর
বর্ষার আগেই দুর্যোগ মোকাবিলায় তৈরি কুইক রেসপন্স টিম, প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ মুখ্য়মন্ত্রীর
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
CM Suvendu Adhikari: রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
Samik Bhattacharya On Tata: 'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget