এক্সপ্লোর

ডিসেম্বরই রাজ্যে রাষ্ট্রপতি শাসন, দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল

বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন? মঙ্গলবার দলীয় কর্মসূচি থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, ডিসেম্বরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তৃণমূল অবশ্য বিজেপি সাংসদের কথায় গুরুত্ব দিচ্ছে না।

  বাঁকুড়া: বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন? মঙ্গলবার দলীয় কর্মসূচি থেকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, ডিসেম্বরে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তৃণমূল অবশ্য বিজেপি সাংসদের কথায় গুরুত্ব দিচ্ছে না। বিধানসভা ভোটের আগে, বারবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। এবার একধাপ এগিয়ে কার্যত রাষ্ট্রপতি শাসন জারির সময় ঘোষণা করে দিলেন বিজেপি সাংসদ তথা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। বিষ্ণপুরের সাংসদ সৌমিত্র খাঁ বললেন,  রাজ্যে তৃণমূল  অত্যাচার চলছে। ডিসেম্বরে রাষ্ট্রপতি শাসন হবেই হবে। এর জবাবে রাজ্যের মন্ত্রী তথা বাঁকুড়ায় তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা বলেছেন, এটা ওদের 'পূর্ব পরিকল্পিত' বিষয়। তবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। বিজেপি সাংসদ শুধু রাষ্ট্রপতি শাসনের পক্ষে হুঁশিয়ারি দিয়েই থামেননি। তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে নিয়েও বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে তাঁর মুখে।  তিনি বলেছেন, কিষেনজিকে যেমন খুন করা হয়েছে, তেমনি হয়তো চলতি করোনা পরিস্থিতির মধ্যেও ছত্রধর মাহাতোকে মেরে ফেলা হবে। একই সঙ্গে জ্ঞানেশ্বরী কাণ্ডে  ছত্রধর মাহাতো যুক্ত অভিযোগ করে তাঁকে গ্রেফতারেরও দাবি করেছেন। বিধানসভা ভোটের আগে নাম না করে, তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তিনি বলেছেন,  জঙ্গল মহলকে ক্ষেপিও না। জঙ্গলমহলের চ্যালা কাঠ দিয়ে এমন ঠেঙ্গানো হবে যে, বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে। এর জবাবে শ্যামল সাঁতরা বলেছেন, বিজেপি সাংসদ জঙ্গল মহলে যেভাবে উস্কানিমূলক বক্তব্য রাখছেন কোন অশান্তি হলে উনি দায়ী থাকবেন। জঙ্গল মহলের মানুষ ওদের ছুঁড়ে ফেলে দেবেন। মোদি সরকারের কৃষি আইনের সমর্থনে মঙ্গলবার বাঁকুড়ার রাইপুরে মিছিল এবং পথসভা করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখানে ছিলেন বিজেপি সাংসদ সুভাষ সরকার, যুব মোর্চার রাজ্য সহ সভাপতি সৌগত পাত্র এবং জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget