এক্সপ্লোর

Blackmail Rape: ফিডব্যাকের নামে নম্বর নিয়ে বন্ধুত্বের পর ব্ল্যাকমেল-ধর্ষণ! হুগলিতে গ্রেফতার ই-কমার্স সাইটের ডেলিভারি বয়

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ফিডব্যাক নেওয়ার অছিলায় মহিলাদের ফোন নম্বর নিত অভিযুক্ত।  হাই-হ্যালো, গুড মর্নিং, মেসেজ পাঠিয়ে তাদের সঙ্গে আলাপ জমানো, বন্ধুত্ব তৈরির কাজ করত। মাঝে ভিডিও কল করে ছবিও তুলে রাখত সে। সেই ছবি দেখিয়েই পরে চলত ব্ল্যাকমেল। মূলত তার শিকার হতেন গৃহবধূরা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : সিরিয়াল ধর্ষক! প্রথমে পণ্য সরবরাহের পর ফিডব্যাকের নাম করে নম্বর হাতানো। তারপর বন্ধুত্ব পাতিয়ে ক্রমে ব্ল্যাকমেল-ধর্ষণ! প্রায় ৬৬ জন মহিলাকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণ করার অভিযোগ হুগলির ই-কমার্স সাইটের এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। যার বিরুদ্ধে হুগলির চুঁচুড়ায় গৃহবধূ ধর্ষণের অভিযোগ দায়ের করার পর ই-কমার্স সাইটের ডেলিভারি বয় ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে চুঁচুড়া আদালত।

ধৃত মূল অভিযুক্তের নাম বিশাল বর্মা। গ্রেফতার অপর অভিযুক্ত সুমন মণ্ডল পেশায় রং মিস্ত্রি। দু’জনকেই তাঁদের ব্যান্ডেলের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি চুঁচুড়ার বাসিন্দা এক গৃহবধূ ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, মাস দুই আগে ই কমার্স সাইট থেকে কেনা সামগ্রী তাঁর বাড়িতে ডেলিভারি দেন বিশাল বর্মা।

ডেলিভারি দেওয়ার সময় বধূর মোবাইল নম্বর নিয়ে নেন ওই যুবক। এরপরই ফোনে বন্ধুত্ব জমান বিশাল। কয়েক দিন আগে বিশালের বাড়িতে গেলে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওই বধূর। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ফিডব্যাক নেওয়ার অছিলায় মহিলাদের ফোন নম্বর নিত অভিযুক্ত।  হাই-হ্যালো, গুড মর্নিং, মেসেজ পাঠিয়ে তাদের সঙ্গে আলাপ জমানো, বন্ধুত্ব তৈরির কাজ করত। মাঝে ভিডিও কল করে ছবিও তুলে রাখত সে। সেই ছবি দেখিয়েই পরে চলত ব্ল্যাকমেল। মূলত তার শিকার হতেন গৃহবধূরা।

এর পরই চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তদন্তে নেমে প্রথমে বিশালকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের ঘর থেকে মোবাইল ফোন, অসংখ্য চিপ ও বহু ছবি উদ্ধার হয়। সেখানেই সুমন মণ্ডলের ছবি দেখতে পান তদন্তকারীরা। পরে তাঁকেও গ্রেফতার করা হয়। রবিবার অভিযুক্তদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় চুঁচুড়া আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget