এক্সপ্লোর

Malda Bus conductor: হরিশ্চন্দ্রপুরে বাস কনডাক্টরকে ‘মারধর’, অভিযুক্ত টিএমসিপি-র ব্লক সভাপতি

মারধরের অভিযোগ অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদ নেতার দাবি, ভিত্তিহীন অভিযোগ, কাউকে মারধর করা হয়নি। যে বাসে ঘটনাটি ঘটেছে, তাতে আমি ছিলাম না। কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

করুণাময় সিংহ, মালদা: মিছিলের জন্য বাসভাড়া নিয়ে বিবাদের জের, বাসের কনডাক্টরকে মারধরের অভিযোগে নাম জড়াল মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল ছাত্র নেতার। প্রতিবাদে চাঁচল-মালদা বাস পরিষেবা বন্ধ করে দেন বাস মালিক ও কর্মীরা। মারধরের অভিযোগ ওড়ালেন শাসক নেতা। এই জন্যই সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন তৃণমূল, কটাক্ষ করেছে বিজেপি৷

মঙ্গলবার সকাল থেকে বন্ধ ছিল চাঁচল-মালদা বাস পরিষেবা। সমস্যায় পড়েন বহু যাত্রী। এক বাসযাত্রীর কথায়, বাস বন্ধ সমস্যায় পড়েছি, এখন গাড়ি করে রুট ভেঙে ভেঙে যেতে হবে৷

মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার সমর্থনে সোমবার মালদা শহরে মিছিলের আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদ। এর জন্য বাস ভাড়া নেওয়া হয়। অভিযোগ, বাসের ভাড়া নিয়ে এক কনডাক্টরের সঙ্গে বিবাদে জড়ান হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের টিএমসিপি সভাপতি বিমান ঝা। বাস কনডাক্টরকে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আক্রান্ত বাস কন্ডাক্টর নবীন মণ্ডলের কথায়, কম ভাড়া দিচ্ছিল, প্রতিবাদ করায় মারধর করে তৃণমূল নেতা বিমান ঝা।

এ নিয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার চাঁচল-মালদা রুটে বাস পরিষেবা বন্ধ রাখেন বাস মালিকরা। এক বাস মালিকের কথায়, তৃণমূল তাদের মিছিলের জন্য বাস নেয়, ভাড়া নিয়ে বিবাদ, তারপর মারামারি। প্রতিবাদে বাস বন্ধ রেখেছি আমরা।

মারধরের অভিযোগ অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদ নেতার দাবি, ভিত্তিহীন অভিযোগ, কাউকে মারধর করা হয়নি। যে বাসে ঘটনাটি ঘটেছে, তাতে আমি ছিলাম না। কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

ভোটের মুখে এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। মালদার বিজেপি সম্পাদক দীপঙ্কর রাম বলেছেন, এটাই তৃণমূলের সংস্কৃতি, তোলাবাজি কাটমানি মারধর। এই জন্যই মানুষের থেকে এরা বিচ্ছিন্ন৷ অন্যদিকে জেলার তৃণমূল কো অর্ডিনেটর দুলাল সরকারের কথায়, অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না, আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে৷

 

গতবছর দশমীর দিন সিভিক ভলান্টিয়ারদের মারধরের অভিযোগ ওঠে টিএমসিপি নেতার বিরুদ্ধে। ওই ঘটনায় গ্রেফতারও হন তিনি। এবার বাস কনডাক্টরকে মারধরের অভিযোগ উঠল শাসক-নেতার বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget