এক্সপ্লোর

‘একই মুদ্রার দুই পিঠ’, এনআরসি ও সিএবি-র বিরোধিতায় সুর চড়ালেন মমতা

ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করলে বিরোধিতা হবে।

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী বিলে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সোমবার তা পেশ হবে সংসদে। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সরকার আশাবাদী, আলোচনার পর রাজ্যসভায়ও এই বিলে সবুজ সংকেত মিলবে। সূত্রের খবর, সোমবার এই বিল নিয়ে আলোচনার জন্য ৪ ঘণ্টার সময় বরাদ্দ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস যে এই বিলের বিরোধিতা করবে তা আগেই জানিয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিলের বিরোধিতা করে সংসদের বাইরে সুর চড়াতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব সংশোধনী বিল এবং নাগরিকপঞ্জি, দুই-ই একই মুদ্রার দুই পিঠ বলে এদিন আক্রমণ শানান তিনি।

শুক্রবার সংবিধান প্রণেতা ডঃ বাবাসাহেব আম্বেডকরের মৃত্যুবার্ষিকীতে মেয়ো রোডে গাঁধী মূর্তির সামনে সংহতি দিবস পালন করে তৃণমূল। সেখানে বক্তব্য রাখার সময় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এনআরসি, সিএবি একই মুদ্রার দুই পিঠ। বাংলায় সিএবি হতে দেব না। আমি সকল বিরোধী দলের কাছে আর্জি করছি, সিএবি-র বিরুদ্ধে সোচ্চার হন।” এর পরই তিনি বলেন, “ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করলে বিরোধিতা করব। হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে নাগরিকত্ব দিলে রাস্তায় দাঁড়িয়ে সমর্থন করব।”

এদিন আম্বেদকর স্মরণে সংবিধানকে রক্ষা করার কথাও বলেন মমতা। তাঁর বক্তব্য, “সংবিধান আমাদের গণতন্ত্রের পথপ্রদর্শক। এই সংবিধান রক্ষা করতে হবে।”

সেরা শিরোনাম

Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
Humayun Kabir: 'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
Suvendu Adhikari: বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে CBI-এর চূড়ান্ত চার্জশিট গ্রহণ, মানিক ভট্টাচার্যকে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget