এক্সপ্লোর

জেলা থেকে কলকাতা, নোট-সঙ্কটের আঁচ এরাজ্যেও, এটিএমে ঝুলছে ‘নো ক্যাশ’ বোর্ড

কলকাতা: একসঙ্গে দেশের ১২টি রাজ্যে নোটের আকাল। দিকে দিকে এটিএম থেকে খালি হাতে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে। আর এই নোট-সঙ্কটের আঁচ এসে লেগেছে বাংলার গায়েও। জেলা থেকে কলকাতা। বহু জায়গাতেই নোট-শূন্য এটিএম। কোথাও ঝুলছে no cash বোর্ড। কোথাও স্ক্রিনে ফুটে উঠছে অন্য এটিএমে যাওয়ার পরামর্শ। যেমন উত্তর দিনাজপুরের ইসলামপুরের পাঞ্জিপাড়ায় বহু এটিএমে টাকা নেই। রায়গঞ্জ শহরে অধিকাংশ এটিএম থেকেই টাকা পাওয়া যাচ্ছে না। একই ছবি হাওড়াতেও। সালকিয়া, ঘুসুরি, লিলুয়া-সহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নোটের জন্য হাহাকার। হাওড়া ময়দান এলাকায় দশটি এটিএম রয়েছে। সেখানেও অমিল নোট। হয়রানির শিকার বহু মানুষ। ব্যতিক্রম নয় কলকাতাও। চিংড়িঘাটায় ক্যামেরাবন্দি হল শাটার নামানো এটিএমের ছবি। বেনিয়াপুকুর থিয়েটার রোড ক্রসিংয়েও একই ছবি ধরা পড়ল। এসবিআই এটিএমের শাটার নামানো। লাভ হল না ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএমে গিয়েও। আইসিআইসিআই ব্যাঙ্কের একটি এটিএমে টাকা বেরোলেও, পাশেরটি অবশ্য নোট-শূন্য। বন্ধ ছিল একডালিয়ায় এইচডিএফসি ব্যাঙ্কের এটিএমও। এই সব ছবি দেখে, অনেকেরই নোটবাতিলের জেরে হওয়া ভোগান্তির কথা মনে পড়ে যাচ্ছে। নোট-আকালের খবরে অনেকেরই ঘুম উড়েছে। অনেকেই ছুটে যাচ্ছেন এটিএম-এ। প্রয়োজনের থেকে বেশি টাকা তুলে রাখছেন। যাতে টাকা না পাওয়া গেলেও, ক’টা দিন পরিস্থিতি সামাল দেওয়া যায়। অনেকের আবার মনে পড়ে যাচ্ছে নোট বাতিলের পরে টাকার হাহাকারের কথা। কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হল? কেন এটিএমে-এটিএমে ঘুরলেও টাকা পাওয়া যাচ্ছে না?? সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় সরকার থেকে দেশের শীর্ষ ব্যাঙ্ক। সবাই এখন বলছে আতঙ্কের কিছু নেই। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যদিও ভুক্তভোগীদের অনেকেই বলছেন, নোট বাতিলের পরও তো এরকমটা বলা হয়েছিল। কিন্তু মানুষের অভিজ্ঞতা হয়েছিল পুরোপুরি অন্যরকম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget