এক্সপ্লোর

গরু নিয়ে কেন্দ্রের আইন মানছি না, গোটাটাই রাজ্যের বিষয়, বললেন মমতা, স্বঘোষিত গোরক্ষকদেরও কড়া বার্তা

উত্তর ২৪ পরগনা: মোদী সরকারের গবাদি-নির্দেশিকার বিরুদ্ধে ফের একবার সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। মোদী সরকারের গবাদি নির্দেশিকা মানবেন না, গোটাটাই রাজ্যের বিষয়। উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, গরু নিয়ে কেন্দ্রের আইন মানছি না। গোটাটাই রাজ্যের বিষয়। রাজ্য যতক্ষণ না বলছে এসব মানার কোনও দরকার নেই। পাশাপাশি ব্যারাকপুরে প্রশাসনিক বৈঠক থেকে স্বঘোষিত গোরক্ষকদের মোকাবিলাতেও দিলেন কড়া বার্তা। বলেন, রমজানের সময় শান্তি বজায় রাখুন। রাস্তায় কেউ কিছু করলে পুলিশকে স্ট্রং অ্যাকশন নিতে হবে। সম্প্রতি, মোদী সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কৃষির প্রয়োজন ছাড়া কোনও গবাদি পশুই জবাইয়ের উদ্দেশ্যে কেনাবেচা করা যাবে না। গবাদি পশুর তালিকায় রয়েছে গরু, বাছুর, বলদ, ষাঁড়, মোষ এবং উট। এতেই রাতের ঘুম উড়েছে গরু-ব্যবসায়ীদের। তাঁদের প্রশ্ন, যে গরু দুধ দেয় না, কৃষিকাজে লাগে না, তাকে যদি বিক্রিই না করা যায়, তা হলে কি করবেন? গরু কেনাবেচায় রাজ্যের অন্যতম বড় হাট বসে মুর্শিদাবাদে। মোদী সরকারের গবাদি-বিজ্ঞপ্তির পর বেলডাঙার এই হাটের গরু ব্যবসায়ীদের মনে এখন আশঙ্কার মেঘ। এক গরু ব্যবসায়ীর অভিযোগ, গরু অসুস্থ হয়ে দুধ দেওয়া বন্ধ করলে মাংসের জন্য বিক্রি করা ছাড়া তো উপায় নেই। সরকার কি ক্ষতিপূরণ দেবে? আরেক ব্যবসায়ীর দাবি, অবিলম্বে সরকার এই সিদ্ধান্ত বাতিল করুক। না হলে বিকল্প রুটিরুজির ব্যবস্থা করুক। হাজার হাজার পরিবারের পেটে লাথি সরকার এটা ঠিক কাজ করছে না। মুর্শিদাবাদের বেলডাঙার মতোই উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও প্রতি মঙ্গলবার হাট বসে। মোদী সরকারের গবাদি-নির্দেশিকায় এখানকার পশু ব্যবসায়ীরও এখন ঘোর চিন্তায়। এক ব্যবসায়ীর প্রশ্ন, বয়স্ক গরু নিয়ে কী করব? সেগুলিকে ছেড়ে দেব না কি মেরে ফেলব? ব্যবসায়ীদের আশঙ্কা, মোদী সরকারের গবাদি নির্দেশিকার জেরে দেশের প্রায় ১ লক্ষ কোটি টাকার মাংসের ব্যবসা বড়সড় ধাক্কা খাবে। মোদী সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ‘বিফ-ফেস্ট’ও হয়েছে। সংঘাতের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ ও কেরল সরকার। এই চাপের মুখে পড়েই শেষমেশ গবাদি পশুর তালিকা থেকে মোষকে বাইরে রাখার প্রস্তাব খতিয়ে দেখছে কেন্দ্র। কারণ, এ দেশে মাংস ব্যবসার সিংহভাগই হল মোষের। সরকারি হিসেব অনুযায়ী, এই মোষের মাংস বা বাফ রফতানিতে ভারত বিশ্বে প্রথম। মোদী সরকারের গবাদি-নির্দেশিকায় এই বিপুল পরিমাণ ব্যবসা মার খাবে না তো? আশঙ্কায় ব্যবসায়ীরা।

সেরা শিরোনাম

Kalyan Banerjee : 'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
BJP News : 'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
Hooghly News : দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
KMC: কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারী, বিচারপতি জানিয়েছেন..
কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারী, বিচারপতি জানিয়েছেন..

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget