এক্সপ্লোর

রেকর্ড করতে হবে অডিও-ও, পানশালাগুলিতে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে রাজ্য

ভিডিও থাকলেই হবে না, সবচেয়ে তাত্পর্যপূর্ণ হল এবার ভিডিও সঙ্গে রেকর্ড করতে অডিও। আর এই সিসি ক্যামেরার রিয়েল টাইম অ্যাক্সেস থাকবে আবগারি দফতরের হাতে।

ঋত্বিক মণ্ডল, কলকাতা: রাজ্যের সব পানশালায় বাধ্যতামূলক করা হল সিসি ক্যামেরা। যে ক্যামেরার রিয়েল টাইম অ্যাক্সেস থাকবে আবগারি দফতরের হাতে। যাতে দফতরে বসেই নজরদারি করা যায় ফুটেজে। এই মর্মে জারি হল নির্দেশিকা। ফুল এইচডি ফুটেজের সঙ্গে রেকর্ড করতে হবে শব্দও।

কখনও সময় পেরিয়ে যাওয়ার পরেও দেদার পার্টি। কখনও পানশালায় বচসা- হাতাহাতি। ফলে নানান জায়গায় বিভিন্ন সময়ে অশান্তি ও ঝামেলা সহ অপ্রীতিকর ঘটনা ঘটছে।  এইসব ঘটনা রুখতে এবার আরও তত্পর হল আবগারি দফতর।সব পানশালায় এবার বাধ্যতামূলক করা হল সিসি ক্যামেরার নজরদারি।

আবগারি দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, দু’ সপ্তাহের মধ্যে রাজ্যের সব পানশালায় চালু করতে হবে সিসি ক্যামেরার নজরদারি। সিসি ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে হবে ফুল এইচডি রেজোলিউশনে।  ভিডিও থাকলেই হবে না, সবচেয়ে তাত্পর্যপূর্ণ হল এবার ভিডিও সঙ্গে রেকর্ড করতে অডিও। আর এই সিসি ক্যামেরার রিয়েল টাইম অ্যাক্সেস থাকবে আবগারি দফতরের হাতে।

সিসিক্যামেরাগুলি কোথায় বসাতে হবে তাও বলে দেওয়া হয়েছে নির্দেশিকায়। বার কউন্টার, ঢোকা ও বেরনোর পথে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক। ৩০ দিন পর্যন্ত ক্যামেরার ডেটা স্টোর করে রাখতে হবে। ক্যামেরা চালু রাখতে হবে বারে খোলার একঘণ্টা আগে থেকে ভোর চারটে পর্যন্ত। 

উল্লেখ্য, পানশালাগুলিতে নজরদারি আবগারি বিভাগের বরাবরই কড়া ছিল। তা  আরও কতটা জোরদার করা যায়, এভাবে তার চেষ্টা করা হচ্ছে। নির্দেশিকা নিয়ে কী বলছে পানশালা কর্তৃপক্ষ?  তাদের বক্তব্য,  আগে থেকে সিসি ক্যামারো ইনস্টল ছিল। নতুন নির্দেশ এসেছে। এবার অডিও রেকর্ড করতে হবে। এজন্য খানিকটা সময় লাগবে। 

 

অনেকে প্রশ্ন তুলেছেন গোপনীতায় নজরদারি নিয়ে। যদিও আবগারি দফতর সূত্রে দাবি, পানশালায় অনেক সময় অশান্তি হলে ভিডিও দেখে বোঝা যায় না ঠিক কী সমস্যা হয়েছে। সেই কারণে অডিও থাকলে তা থেকে বিষয়টি বোঝা সম্ভব হবে।  এভাবে পানশালাগুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget