এক্সপ্লোর

ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের জন্য আরও ২ হাজার ৭০৭ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের, শুরু তৃণমূল-বিজেপি তরজা

ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রায় ৬ মাস পার। কিন্তু, সেই ধাক্কা আজও সামলে উঠতে পারেননি উপকূল এলাকার বহু মানুষ। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পূরণে বাংলার জন্য আরও ২ হাজার ৭০৭ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বিজেন্দ্র সিং, দীপক ঘোষ ও আশাবুল হোসেন, কলকাতা:  ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রায় ৬ মাস পার। কিন্তু, সেই ধাক্কা আজও সামলে উঠতে পারেননি উপকূল এলাকার বহু মানুষ। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পূরণে বাংলার জন্য আরও ২ হাজার ৭০৭ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড কমিটি বৈঠকে ঠিক হয়,বাংলা-সহ ৬ রাজ্যকে ঘূর্ণিঝড় এবং বন্যায় ক্ষয়ক্ষতি পূরণের জন্য আরও অর্থ সাহায্য করা হবে।রাজকোষ থেকে ৬ রাজ্যের জন্য মোট ৪ হাজার ৩৮১ কোটি টাকা বরাদ্দ করা হয়।এর মধ্যে বাংলার জন্য বরাদ্দ, ২ হাজার ৭০৭ কোটি টাকা। ওড়িশা,মহারাষ্ট্র,কর্ণাটক,মধ্যপ্রদেশ  এবং সিকিমকেও প্রাকৃতিক দুর্যোগের জন্য অর্থ সাহায্য করা হয়েছে, তবে সবচেয়ে বেশি বরাদ্দ বাংলার জন্যই। ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ ঘিরে কয়েকমাস আগে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এই প্রেক্ষিতে কেন্দ্র নতুন করে আর্থিক সাহায্য ঘোষণা করতেই, তা নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি।  দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন,  এরপর আর কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে পারবে  না তৃণমূল।  এর আগে টাকা মেরে দিয়েছিল। এটা যেন ক্ষতিগ্রস্তরা পায়। তৃণমূল অবশ্য এখনও বঞ্চনার অভিযোগ থেকে পিছু হঠতে নারাজ। তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন,ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই ৬ হাজার কোটি টাকা খরচ করেছে।অনেক আগে কেন্দ্রের টাকা চলে আসার কথা ছিল। রাজ্যের তো ৫৪ হাজার কোটি টাকা পাওনা আছে, সেটা এখনও পাওয়া যাচ্ছে না। ২০ মে বাংলার বুকে আছড়ে পড়েছিল ভয়াবহ ঘূর্ণিঝড়। তার ঝাপটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ঘূর্ণিঝড়ের পর বাংলায় ক্ষয়ক্ষতি পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে নিয়ে আকাশপথে এলাকা পরিদর্শনের পর, এক হাজার কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন। যদিও, সেই আর্থিক সাহায্য একদমই যথেষ্ট নয় বলে বারবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র নতুন করে আর্থিক সাহায্য ঘোষণার পরও সেই টানাপোড়েন অব্যাহত।

সেরা শিরোনাম

Agnimitra On Indranil Sen Arrested:
"আমার খারাপ লাগে কারণ ইন্দ্রনীল সেনের গান আমার আগে খুবই ভাল লাগত..", প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারিতে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Kolkata Police: কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত
কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত
Cyclone Arnab Update: গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় 'অর্ণব', তুমুল ঝড়-বৃষ্টি আজ রাজ্যের এই অংশে
গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় 'অর্ণব', তুমুল ঝড়-বৃষ্টি আজ রাজ্যের এই অংশে
Indranil Sen Arrested:
"MLA হলে কি গ্রেফতার হতেন ?" ইন্দ্রনীল সেনের গ্রেফতারিতে বড় প্রশ্ন শতরূপের, কী প্রতিক্রিয়া সুজনের ?

ভিডিও

West Bengal Politics |
Kunal Ghosh: পোস্ট নিয়ে বিতর্ক, হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে হাজিরা কুণালের
CM Suvendu Adhikari | CAA-তে কারা পাবেন নাগরিকত্ব ? জানালেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত
Patna Protest: বিহারে পুলিশের SI পদে দু'হাজার শূন্যপদে নিয়োগ বাতিলে বিক্ষোভ, তুমুল উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget