এক্সপ্লোর

শিশু পাচারকাণ্ডে বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিলীপ ঘোষকে বিস্ফোরক চিঠি দলের নেতার

কলকাতা: প্রথমে বিজেপির চিকিৎসক নেতা দিলীপ ঘোষ...তারপর বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদক জুহি চৌধুরী। শিশু পাচারকাণ্ডে একের পর এক দলের নেতা-নেত্রীর নাম জড়ানোর পর চরম অস্বস্তিতে বিজেপি। এই প্রেক্ষাপটে বিস্ফোরক বিজেপি নেতা কৃশানু মিত্র। দলের সব পদ থেকে ইস্তফা দিতে চেয়ে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতিকে। চিঠিতে তিনি লিখেছেন, সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গেই আপনার ওঠাবসা। যাঁরা শিশু পাচারের মতো ঘটনায় জড়িত, চাকরির নামে প্রতারণার সঙ্গে জড়িত, অবৈধ লেনদেনে জড়িত, অন্ধকার জগতের সঙ্গে যাঁদের যোগাযোগ, গরু পাচারের মতো ঘটনায় যাঁরা জড়িত, তাঁদেরই আপনার আশেপাশে রেখেছেন। পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, এ সবই অবান্তর কথা। কৃশানুই আমার সবচেয়ে কাছে ছিলেন। তাহলে উনি কি শিশু পাচারকারী? যদিও কৃশানু মিত্রের চিঠি নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, যে ইমেল আইডিতে চিঠি পাঠানোর কথা বলা হচ্ছে, সেটা আমার নয়। আমি কোনও চিঠি পাইনি। শিশু পাচারকাণ্ডে বিজেপি নেত্রী জুহি চৌধুরীর নাম জড়ানোর পরপরই কৃশানু মিত্রর এই চিঠি প্রকাশ্যে আসায়, বিজেপির অস্বস্তি আরও বাড়ল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এরই মধ্যেই বিজেপি নেত্রী জুহি চৌধুরীর বিষয়ে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে সিআইডির। তদন্তকারীদের দাবি, জেরায় জলপাইগুড়ির হোমের কর্ণধার ধৃত চন্দনা চক্রবর্তী জানিয়েছেন, তাঁর শিশু পাচারের ব্যবসার অংশীদার হতে চেয়েছিলেন জুহি চৌধুরী। এমনকী ওই বিজেপি নেত্রীর একটি দত্তক কেন্দ্র খোলার পরিকল্পনা ছিল বলেও সিআইডি সূত্রে দাবি। কিন্তু, দিনের পর দিন কীভাবে সবার নজর এড়িয়ে চলছিল শিশু পাচার? ঘটনায় গাফিলতির অভিযোগে জলপাইগুড়ির জেলা শিশু সুরক্ষা আধিকারিককে শোকজ করেছেন জেলাশাসক।

সেরা শিরোনাম

NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
West Bengal Politics : সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
Democratic Trinamool Congress : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?

ভিডিও

Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা
NCPI News : কেন সাংসদ পদ খারিজ নয়? এবার জবাব দিতে NCPI-কে শেষ সময়
Democratic TMC X Handle :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget