এক্সপ্লোর

পৃথক গোর্খাল্যান্ডের আন্দোলনে মোর্চার ‘হাতিয়ার’ শিশুরাও, বিতর্ক

দার্জিলিং: পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে এবার পাহাড়ে শিশু ও কিশোরদের পথে নামাল মোর্চা। যা ঘিরে বিতর্ক তুঙ্গে। বিষয়টিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে সুর চড়িয়েছে তৃণমূল। কারও বয়স ৪, কেউ ৫, কিম্বা ৬। কেউ মা-দিদির কোলে চেপে, কেউ বা টলোমলো পায়ে হেঁটে চলেছে পাহাড়ি পথে। খালি গায়ে, লোহার শিকল পরে একই পথে পাহাড়ের কিশোরেরা। সবার দাবি একটাই, চাই গোর্খাল্যান্ড!!! যদিও, শিশু-কিশোরদের নিয়ে এই আন্দোলনকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছে তৃণমূল। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। ওরা যা করছে তা অগণতান্ত্রিক। অন্যদিকে, পাহাড়ের ছাত্রছাত্রীদের সমস্যার কথা জানিয়ে মোর্চার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। এসবের মধ্যেই বেলা গড়াতে উত্তাপ ছড়ায় পাহাড়ে। পাতলেবাসে মোর্চার বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে সিংমারিতে পুলিশের হাতে আটক হন মোর্চার কালিম্পংয়ের জেলা কমিটির সভাপতি আর বি ভুজেল ও কেন্দ্রীয় কমিটির নেতা স্যামুয়েল গুরুঙ্গ। পরে তাঁদের গ্রেফতার করা হয়। যা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দার্জিলিং সদর থানা ঘেরাও করেন নারী ও যুব মোর্চার শতাধিক কর্মী সমর্থক। মোর্চা মুখপাত্র বিনিতা রোকা বলেন, রাজ্য সরকার নতুন করে আইপিএস দের পাঠাচ্ছে, তারপরই আমরা দেখছি নেতাদের ধরা হচ্ছে। আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছি। এখনই ছাড়তে হবে, না হলে যা খুশি হতে পারে। ঘণ্টাখানেক পর অবশ্য থানা থেকেই জামিন দেওয়া হয় ২ মোর্চা নেতাকে। কালিম্পঙের মোর্চা সভাপতি আর বি ভুজেল বলেন, পাতলেবাসে বৈঠক ছিল গুরুঙ্গের সঙ্গে, আননেনেসারিলি ডিটেইন্ড বাই দ্য পুলিশ, নো রিসন, দেয়ার ওয়াজ নাকাবন্দি টাইপ ইন সিংমারি। যদিও, পুলিশের দাবি, বিভিন্ন জায়গায় অশান্তির কারণেই ২ মোর্চা নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরা হয়েছিল। পাহাড়ে এই উত্তপ্ত পরিস্থিতিতে ভোট নিয়ে আগেই হুঁশিয়ারি শোনা গেছে মোর্চা নেতাদের গলায়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তৃতীয় দফার সর্বদলীয় বৈঠকে বসছে মোর্চা। সেখানে কী সিদ্ধান্ত হয় সেইদিকে তাকিয়ে বিভিন্ন মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

ভিডিও

CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget