এক্সপ্লোর

তোলাবাজির অভিযোগ, ভারতী ঘোষের আত্মীয়র বাড়িতে সিআইডি তল্লাশি

কলকাতা ও বেলদা: নোট বাতিলের সময় পুলিশকে সামনে রেখে সোনা কেনার নামে প্রতারণার অভিযোগে সিআইডি-র নজরে এবার ভারতী ঘোষের ঘনিষ্ঠরা। রাজ্যজুড়ে তল্লাশি চালাল সিআইডি। পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতীর আত্মীয়ের কলকাতার বাড়িতেও তল্লাশি চালানো হয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আদালতে দায়ের হওয়া মামলার ভিত্তিতেই রাজ্যজুড়ে তল্লাশি চালায় সিআইডি। ৭৫ জনেরও বেশি সিআইডি আধিকারিক একাধিক দলে ভাগ হয়ে বৃহস্পতিবার রাত থেকে তল্লাশি শুরু করেন বিভিন্ন জেলায়। ভারতীর আত্মীয়ের বাড়ি সহ তল্লাশি হয় ৪ জেলার ১২ জায়গায়। সূত্রের খবর, বিভিন্ন জায়গায় চালানো তল্লাশিতে উদ্ধার হয়েছে, ৬০ লক্ষ টাকা, ২ কেজি সোনা এবং প্রচুর জমির নথি। সিআইডি জানিয়েছে, কলকাতার নাকতলার যে বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, সেটি ভারতীর নামে নয়, তাঁর এক আত্মীয়র নামে। ঘটনার সূত্রপাত ২০১৬ সালে নোট বাতিলের সময়। ঘাটাল থানার চক চাঁইপাটের সোনা ব্যবসায়ী চন্দন মাঝির অভিযোগ, সেই সময় দাসপুর থানার ওসি প্রদীপ রথ সহ চারজন তাঁর কাছ থেকে প্রচুর সোনা কিনতে চান। টোপ দেওয়া হয়, বাতিল নোট নিয়ে সোনা বিক্রি করলে, পরে নতুন নোটে দ্বিগুণ টাকা দেওয়া হবে। কিন্তু রাজি হননি ওই ব্যবসায়ী। চন্দনের দাবি, কয়েকদিন পর স্থানীয় ব্যবসায়ী বিমল ঘোড়াইকে সঙ্গে নিয়ে আসেন পুলিশের এক গাড়ির চালক ও দাসপুর থানার এক কনস্টেবল। মিথ্যে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ৩৭৫ গ্রাম সোনা নিয়ে নেন তাঁরা। অভিযোগ, কোনও টাকাই দেওয়া হয়নি। ব্যবসায়ীর আরও দাবি, দাসপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তা নেওয়া হয়নি। পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেও ফল হয়নি। শেষমেশ, বৃহস্পতিবার ঘাটাল আদালতে মামলা করেন চন্দন। আদালত সিআইডিকে তদন্ত করার নির্দেশ দেয়। বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন জায়গায় শুরু হয় তল্লাশি। চক চাঁইপাট থেকে গ্রেফতার করা হয় বিমলকে। তাঁকে ১২ তারিখ পর্যন্ত সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget