এক্সপ্লোর

দ্রুত কাজ শেষ করুন, না পারলে টাকা ফেরত দিন, মন্ত্রী-আমলাদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: যে সব দফতর প্রকল্পের টাকা খরচ করছে না, তারা ১৫ সেপ্টেম্বরের মধ্যে অর্থ দফতরকে টাকা ফিরিয়ে দিক। প্রশাসনিক কাজের মূল্যায়ন বৈঠকে মন্ত্রীদের ধমক মুখ্যমন্ত্রীর। নির্দেশ, ৪৮ ঘণ্টার বেশি কোনও ফাইল যেন কোনও টেবিলে আটকে না থাকে। সোমবার নবনির্মিত ‘নবান্ন সভাঘরে’ বসে রাজ্যস্তেরের ১৪তম প্রশাসনিক মূল্যায়ন বৈঠক। উপস্থিত ছিলেন, সব দফতরের মন্ত্রী, সচিব ও জেলার প্রশাসনিক কর্তারা। নবান্ন সূত্রে খবর, পরিকল্পনার মাত্র ১৫ শতাংশ কাজ শেষ করতে পরেছে সুন্দরবন্দ উন্নয়ন, ভূমি রাজস্ব, বন, কৃষি, শ্রম, নারী ও শিশুকসল্যাণের মতো ২০টি দফতর। ১৫ টি দফতর কাজ শেষ করতে পেরেছে ৪০ শতাংশ। ওই সব দফতরের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, প্রশংসা করেন পঞ্চায়েত, সেচ, বিদ্যুত্‍, পরিবহণ ও শিক্ষা দফতরের। সূত্রের খবর, এই ৫টি দফতর ৮০ শতাংশ কাজ শেষ করেছে। যে সব দফতরের কাজ আশানুরূপ নয়, সূত্রের খবর, তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, অনেক দফতর কাজ না করায় টাকা খরচ হচ্ছে না। কাজ করতে না পারলে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে টাকা অর্থ দফতরকে ফেরত দিক। অধিকাংশ কাজই করতে হবে পূর্ত দফতরের মাধ্যমে। সূত্রের খবর, এরপরই আইনমন্ত্রীকে ধমক দেন মুখ্যমন্ত্রী। বলেন, সরকারের কাজে গতি আনতে জমে থাকা মামলার দ্রুত সমাধান করুন। সরকারের খরচ কমবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ৩০ হাজার মামলা-মোকদ্দামা চলছে। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেক দফতরের প্রধান সচিব ১৫ দিন অন্তর রিভিউ মিটিং করবেন। সবাইকে ফাইল ট্র্যাকিং সিস্টেম মেনে চলতে হবে। ৪৮ ঘণ্টার বেশি ফাইল যেন কোনও টেবিলে আটকে না থাকে। মুখ্যমন্ত্রী চান, বাজেট বছর হোক জানুয়ারি থেকে ডিসেম্বর তাই বছর শেষের আগেই যেন সব দফতরের বরাদ্দ ঠিকমতো খরচ হয়, সে বিষয়ে নির্দেশ দেন মমতা। জেলা প্রশাসনকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, পুজোর সময় কোনও রকম অস্ত্রপুজোর অনুমতি দেওয়া হবে না। অস্ত্র নিয়ে মিটিং, মিছিল করা যাবে না। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। সম্ভাবনা ভোট এগিয়ে আসার। সেই কথা মাথায় রেখেই কাজ দ্রুত শেষ করার জন্য মুখ্যমন্ত্রীর এই বার্তা বলে মত রাজনৈতিক মহলের।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget