এক্সপ্লোর

প্রোমোটিং-দৌরাত্ম্য নিয়ে প্রশাসনিক বৈঠকে ক্ষোভপ্রকাশ মমতার

কলকাতা: সিন্ডিকেটে রাশ টানতে আগেই কড়া বার্তা দিয়েছিলেন। এবার প্রোমোটিং-দৌরাত্ম্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার, বিধাননগরে, উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনিক বৈঠক হয়। সূত্রের খবর, এই বৈঠকে, বিভিন্ন পুর এলাকায় প্রোমোটিং-দৌরাত্ম্য নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, পুরসভাগুলি যদি মনে করে, তারা শুধু প্রোমোটিং করবে, আর কিছু করবে না, তা চলবে না। সামগ্রিকভাবে এলাকার উন্নয়ন করতে হবে। কীভাবে উন্নয়নের কাজ করতে হয় তা কলকাতা পুরসভাকে দেখে শিখুন। প্রশাসনিক বৈঠকের ফাঁকে, কাকলি ঘোষদস্তিদার, সব্যসাচি দত্ত এবং সুজিত বসুদের সঙ্গে আলাদা ভাবে কথা বলার সময়, এ দিন ফের তাঁদের সতর্ক করে তৃণমূলনেত্রী বলেন, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মেটাতে হবে। এতে দলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। রাস্তা, জমি বেদখল হওয়ার প্রবণতার বিরুদ্ধেও এ দিনের প্রশাসনিক বৈঠকে সরব হন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, রাস্তা, জমি জবরদখল কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না। রাস্তা দখল করে দোকান-বাজার বসিয়ে ফেলা কড়া হাতে বন্ধ করতে হবে। স্থানীয় কোনও নেতা বা পুলিশের কেউ যদে এরকম ঘটনার সঙ্গে জড়িত থাকেন, তাঁদের কাউকে রেয়াত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পুলিশের উদ্দেশে তাঁর দ্বিমুখী বার্তা। মানুষ যাতে পুলিশকে ভয় পায়, পুলিশকে সেই জায়গায় নিজেদের নিয়ে যেতে হবে। আবার এটাও দেখতে হবে হবে, পুলিশ যাতে মানুষের বন্ধু হয়ে উঠতে পারে। উত্তর ২৪ পরগনা জেলার একটা বিস্তীর্ণ অংশ বাংলাদেশ সীমান্ত রয়েছে। সে কথা স্মরণ করিয়ে দিয়ে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ থেকে চোরাচালানের যে কোনও অপরাধ কড়া হাতে রুখতে হবে। জেলায় অপরাধ কমাতে আরও বেশি করে সিসিটিভি বসানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারের বিধানসভা ভোটে, রাজ্যের বেশ কিছু পুর এলাকায় তৃণমূলের ফল সেভাবে ভাল হয়নি। সম্প্রতি, বিষয়টি নিয়ে তৃণমূল ভবনে আলোচনা হয়। সেখানে, তৃণমূল শীর্ষ নেতৃত্ব পরিষ্কার করে দেন, যে সব পুর এলাকায় ফল ভাল হয়নি, তার মূল কারণ, উন্নয়নের কাজে ঘাটতি। পুর এলাকায় প্রোমোটিং-দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ দিন সে কথা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রীও। এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget