এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

পাহাড় নিয়ে উত্তরকন্যায় দ্বিতীয় দফার আলোচনা সদর্থক, জানাল উভয় পক্ষই, ১৬ অক্টোবর পরবর্তী বৈঠক

দার্জিলিং:শিলিগুড়ি পাহাড়ের মুখে হাসি ফোটাতে শিলিগুড়িতে উত্তরকন্যায় দ্বিতীয় দফার বৈঠক। রাজ্য সরকার এবং মোর্চা, উভয়েরই বক্তব্য বৈঠক ইতিবাচক হয়েছে। প্রত্যেকেই শান্তি ফেরাতে একমত। যদিও, মঙ্গলবারের বৈঠক থেকে পাহাড়ে বন্‍ধ তোলা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আলোচনায় গোর্খাল্যান্ডের দাবি নিয়ে কোনও কথা হয়নি।ত্রিপাক্ষিক বৈঠকের দিনক্ষণ নিয়েও হয়নি কোনও আলোচনা। নেতাদের উপর থেকে মামলা প্রত্যাহার এবং জেলবন্দীদের মুক্তির মোর্চার দাবি নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি। মোর্চার কয়েকটি দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার।যেমন, পাহাড়ে পুলিশের গুলি চালনা ও নাশকতামূলক ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে।আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। ১৫ সেপ্টেম্বরের মধ্যে পাহাড়ের সরকারি কর্মীরা কাজে যোগ দিলে এক মাসের অগ্রিম বেতন দেবে সরকার।তবে, মুখ্যমন্ত্রীর শর্ত একটাই পাহাড়ে শান্তি বজায় রাখতে হবে। ১৬ অক্টোবর পাহাড় নিয়ে পরবর্তী বৈঠকের দিন স্থির হয়েছে। তবে, রাজ্য সরকার যে গোর্খাল্যান্ডের দাবি মানছে না তা পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।তিনি বলেছেন, পাহাড় পশ্চিমবঙ্গের ভিতরেই থাকবে। রাজ্যের বাইরে নয়। পৃথক কোনও ব্যবস্থা চালু করা যায় কি না তা দেখা যাবে। গোর্খা জনমুক্তি মোর্চার পাশাপাশি জিএনএলএফ,হরকাবাহাদুরের জন আন্দোলন পার্টি এদিনের বৈঠকে অংশ নেয়। আগের বৈঠকে না থাকলেও, এদিনের বৈঠকে অখিল ভারতীয় গোর্খা লিগও অংশ নিয়েছে যাকে ইতিবাচক হিসাবেই দেখছেন অনেকে। যদিও, ইতিবাচক বৈঠকের এই আবহে ফের একবার বেসুরে গেয়েছেন বিমল গুরুং। বিবৃতি জারি করে তিনি দাবি করেছেন,আমি নই, বিনয় তামাংই বন্‍ধ ডেকেছিলেন। এনিয়ে মানুষের কাছে তাঁকে জবাবদিহি করতে হবে। গোর্খাল্যান্ড নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকলে, তবেই বন্‍ধ প্রত্যাহারের ঘোষণা। রাজনৈতিক স্তরে ত্রিপাক্ষিক বৈঠক চাই। আমি বন্‍ধ তোলার পক্ষে নই। শান্তিপূর্ণ আবহে পরপর দু’টি বৈঠক। আশায় বুক বাধছে পাহাড় পাহাড়। কিন্তু, বাধা এখনও সেই গুরুং। এখন অপেক্ষা ১৬ অক্টোবরের।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal News Live : কমিশন-বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তৃণমূলনেত্রীর
কমিশন-বিজেপির বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তৃণমূলনেত্রীর
Brishchik May Horoscope : মে মাসে আয় কিছুটা কমে যেতে পারে এই রাশির, হঠাৎ খরচ বৃদ্ধিতে মানসিক চাপ
মে মাসে আয় কিছুটা কমে যেতে পারে এই রাশির, হঠাৎ খরচ বৃদ্ধিতে মানসিক চাপ
Samik Bhattacharya : 'রাজনৈতিক তামাশা দেখছিলাম', চিত্রতারকা-শিল্পী-সাহিত্যিকদের রাজনীতি নিয়ে যা বললেন শমীক...
'রাজনৈতিক তামাশা দেখছিলাম', চিত্রতারকা-শিল্পী-সাহিত্যিকদের রাজনীতি নিয়ে যা বললেন শমীক...
Congress News : ৮ মাস আগে কংগ্রেসে যোগ দিয়েই বাজিমাত, আদর্শ অধীর চৌধুরী ; 'স্রোতের উল্টোদিকে চলা' পছন্দ জুলফিকরের
৮ মাস আগে কংগ্রেসে যোগ দিয়েই বাজিমাত, আদর্শ অধীর চৌধুরী ; 'স্রোতের উল্টোদিকে চলা' পছন্দ জুলফিকরের

ভিডিও

Banglar Bidhan | ৯ জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, হারলেন একডজনেরও বেশি মন্ত্রী
Banglar Bidhan | ভোট থেকে গণনা, ম্যান অফ দ্য ম্যাচ কমিশন, জনতার রায়ে 'ভ্যানিশ' হল তৃণমূলই
Banglar Bidhan | পদ্মাসনে বাংলা | মানুষের জমা ক্ষোভের ধাক্কায় ছারখার তৃণমূল। 'ভ্যানিশ' তৃণমূল
West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget