এক্সপ্লোর

‍বৃষ্টি থামলেও বন্যায় বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলা

বীরভূম, হুগলি, পূর্ব মেদিনীপুর,পুরুলিয়া:  শনিবার থেকে টানা বৃষ্টির পর অবশেষে মঙ্গলাবর বিকেল থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে রাজ্যের বিভিন্ন জেলা বন্যার জেরে বিপর্যস্ত। পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। কাঁসাই নদীর জলস্তর বাড়ায় পাঁশকুড়া এলাকার দক্ষিণ গোপালপুর, জয়কৃষ্ণপুর, হাউর, ডোমঘাট, আমদান-সহ একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। বাসিন্দারা আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধের ওপর। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন। সতর্ক করা হয়েছে থানাগুলিকে। জলবন্দি মানুষের উদ্ধারকাজে প্রস্তুত রাখা হয়েছে ২টি স্পিডবোট। বীরভূমেও ভারী বৃষ্টি হওয়ায় বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। লাভপুরে লাঘাটা সেতুতে যান চলাচল শুরু হলেও, লাভপুর-কাটোয়া রাজ্য সড়কের ওপর হাঁটুসমান জল। খয়রাশোলের পাঁচরা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে হিংলো নদীর জল। এদিকে, ফের কোপাইয়ের জল ঢুকেছে কঙ্কালিতলা মন্দিরে। নদী বাঁধ ভেঙে যাওয়ায় হুগলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আজ সকালে আরামবাগের জুবিলি পার্ক এলাকায় দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে যায়। এর ফলে আরামবাগ শহরে জল ঢোকার সম্ভাবনা দেখা দিয়েছে। গতকাল খানাকুলের বুজরুট এলাকায় দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙেও সংলগ্ন গ্রামে জল ঢুকেছে। পুরুলিয়ায় বৃষ্টি থামলেও, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। অধিকাংশ জায়গায় সেতুর ওপর দিয়ে বইছে জল। বোরো থানা এলাকার মামড়া থেকে রঘুনাথপুর যাওয়ার রাস্তার ওপর দিয়ে টেটকো নদীর জল বইছে। বান্দোয়ানের পরাডির কাছে বাঁকুড়া-বান্দোয়ান সড়কের ওপর দিয়ে বইছে যমুনা নদীর জল। দ্বারকেশ্বর নদীর জল বইছে কাশীপুরের বইকড়া সেতুর ওপর দিয়ে। এদিকে, পুরুলিয়া সদর হাসপাতালের বেসমেন্টে জল ঢুকে যাওয়ায় বন্ধ লিফট পরিষেবা। ভোগান্তির শিকার রোগী ও তাঁদের আত্মীয়রা। মুর্শিদাবাদে দ্বারকা নদীর জলস্তর বাড়ায় কান্দি ব্লকের কুঠিরপাড়া গ্রাম জলের তলায়। জলবন্দি গ্রামের পাঁচশোর বেশি মানুষ। কৃষিজমিতে জল। বন্ধ স্কুল। প্রায় এক কোমর জল ঠেলে কান্দি-বহরমপুর রাজ্য সড়কে যাতায়াত করতে হচ্ছে কুঠিরপাড়া গ্রামের বাসিন্দাদের।

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
Gyanesh Kumar Case: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বাড়ছে আন্দোলনের উত্তাপ, আজ দিল্লিতে খাড়গের বাসভবনে অপসারণের প্রস্তাব
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বাড়ছে আন্দোলনের উত্তাপ, আজ দিল্লিতে খাড়গের বাসভবনে অপসারণের প্রস্তাব
Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণব ল্যান্ডফলের ২ দিন পার, ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ ওড়িশার একাংশে, প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি, জঙ্গল থেকে বেরিয়ে এল বন্যপ্রাণীরা..
ঘূর্ণিঝড় অর্ণব ল্যান্ডফলের ২ দিন পার, ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ ওড়িশার একাংশে, প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি, জঙ্গল থেকে বেরিয়ে এল বন্যপ্রাণীরা..

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget