এক্সপ্লোর

শীতলকুচি গুলিকাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তলব সিআইডির

সিআইডি সূত্রে খবর, কার নির্দেশে কেন বুথ লক্ষ্য করে গুলি চালানো হয় তা জানতে চাওয়া হবে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: শীতলকুচি গুলিকাণ্ডে এবার কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তলব করল সিআইডি। দোসরা অগাস্ট জওয়ানদের ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। সিআইডি সূত্রে খবর, কার নির্দেশে কেন বুথ লক্ষ্য করে গুলি চালানো হয় তা জানতে চাওয়া হবে।

মঙ্গলবার জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজিকে জিজ্ঞাসাবাদ। শুক্রবার প্রশ্নের মুখে কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার। এবার কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে তলব। শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তে তৎপরতা বাড়াচ্ছে সিআইডি। সূত্রের খবর,  আগামী ২ অগাস্ট ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে। গুলিকাণ্ডে যাবতীয় তথ্য জানতে নথি-সহ তলব করা হয়েছে।

সিআইডি সূত্রে খবর, তাঁদের কাছে জানতে চাওয়া হবে, ওই দিন কে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? কারা সশস্ত্র অবস্থায় ছিলেন? কোন ধরনের অস্ত্র ছিল? কেন বুথ লক্ষ্য করে গুলি চালানো হয় এবং কারা চালিয়েছিলেন গুলি? ঘটনার সময় কার কোথায় ডিউটি ছিল এবং কার নির্দেশে হয় ডিউটি বণ্টন? তথ্য নথিসমেত কেন্দ্রীয় বাহিনীর কাছে জানতে চাওয়া হবে বলে সিআইডি সূত্রে খবর।

মঙ্গলবার জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি আনাপ্পা ই-কে জিজ্ঞাসাবাদ করতে তাঁর অফিসে যান সিআইডির আধিকারিকরা। রেকর্ড করা হয় বয়ান। এরপর শুক্রবার ফের তলব করা হয় কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে। সূত্রের খবর, প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজির সঙ্গে কোচবিহারের প্রাক্তন এসপির বয়ান যাচাই করা হয়। ঘটনার আগে ও পরে তৎকালীন পুলিশ সুপার কাদের সঙ্গে কথা বলেন, জানতে চাওয়া হয়।গুলি চলার দিন কাদের ফোন পুলিশকর্তার কাছে আসে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে খতিয়ে দেখা হয়েছে দেবাশিস ধরের কল রেকর্ড।

সূত্রের দাবি, তাতে বেশ কিছু অসঙ্গতি পান গোয়েন্দারা। সেই বিষয়গুলি সম্পর্কে দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিছু দিন আগে কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানদের তলব কর হলেও, তাঁরা হাজিরা দেননি। জওয়ানরা ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানালেও, সিআইডি তা খারিজ করে দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget