এক্সপ্লোর

Covishield Vaccine: রাজ্যে এল আরও ২ লক্ষ ৭০ হাজার কোভিশিল্ডের ডোজ

এমনিতেই গত ২৪ ঘণ্টায় রাজ্যে যত মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে, তার প্রায় দেড়গুণ মানুষ সংক্রমণ-মুক্ত হয়েছেন।

সন্দীপ সরকার, কলকাতা : রাজ্যে কমছে করোনার সংক্রমণ। রবিরার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। তবে, উৎকণ্ঠা বাড়াচ্ছে মৃত্যু। রাজ্যে দৈনিক মৃত্যু দেড়শোর আশপাশে ঘোরাফেরা করছে। এই অবস্থায় রাজ্যে এসে পৌঁছল আরও কোভিশিল্ড।

পুণের সিরাম ইন্সটিটিউট থেকে ২ লক্ষ ৭০ হাজার ডোজ ভ্যাকসিন রাজ্যে এসেছে। ভ্যাকসিনগুলিকে বাগবাজারের সেন্ট্রাল স্টোরে রাখা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রবিবার রাজ্যে ১লক্ষ ৩৪ হাজার ৬৩৯ জন ভ্যাকসিন পেয়েছেন। এই অবস্থায় আরও প্রায় ৩ লক্ষ কোভিশিল্ডের ডোজ এসে পৌঁছনোয় রাজ্যে ভ্যাকসিন ভোগান্তি কমবে বলেই প্রত্যাশা।

এমনিতেই দ্বিতীয় দফার কার্যত লকডাউনের মধ্যেই রাজ্যে নিম্নমুখী করোনার গ্রাফ। করোনা নিয়ে তীব্র আতঙ্কের মধ্যেই একটু একটু করে মিলছে আশার আলোর। গত ২৪ ঘণ্টায় রাজ্যে যত মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে, তার প্রায় দেড়গুণ মানুষ সংক্রমণ-মুক্ত হয়েছেন।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হন ১২ হাজার ১৯৩। আর শনিবার তা নেমে আসে ১১ হাজারের কোঠায়। আর রবিবার রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। এদিন, ১৮ হাজার ৬৪২ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন।

তবে, সংক্রমণ কমলেও, দৈনিক মৃতের সংখ্যা ঘোরাফেরা করছে দেড়শোর আশেপাশে। শুক্রবার একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। শনিবার সংখ্যাটা ছিল ১৪৮। আর গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৪২ জনের।

এই পরিস্থিতিতে রাজ্যে এসে পৌঁছল আরও প্রায় ৩ লক্ষ কোভিশিল্ড। আরও ভ্যাকসিন এসে পৌঁছনোয় রাজ্যে টিকাকরণের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলেই প্রত্যাশা ওয়াকিবহাল মহলের। এমনিতেই বারবার চিকিৎসকমহলের পক্ষ থেকে বলা হয়েছে, করোনার সঙ্গে যুদ্ধে দ্রুত টিকাকরণ ছাড়া কোনও উপায় নেই।

মাঝে দীর্ঘদিন ভ্যাকসিন ভোগান্তি, কেন্দ্রের সঙ্গে রাজ্যের সেই নিয়ে তরজা চললেও ক্রমাগত পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিনই সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জুন মাসে কেন্দ্রে হাতে ১০ থেকে ১২ কোটি ভ্যাকসিন তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget