এক্সপ্লোর

Cremation on Covid19: করোনা আতঙ্কে কাজ ফেলে বেপাত্তা ডোম! শ্মশানে মৃতদেহের ভিড়

দাহ করার জন্য কেউ নেই,  শ্মশানের গেটে তালা! 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: একের পর এক মৃতদেহ জমা হচ্ছে। অথচ একটা মৃতদেহও সৎকার হচ্ছে না!  শ্মশানের গেটে তালা। দাহ করার জন্য কেউ নেই!

করোনাকালে মৃতদেহ সৎকার নিয়ে ভয়ঙ্কর জটিলতার ছবি ধরা পড়েছে  জলপাইগুড়ি শহরের মাষকলাইবাড়ি শ্মশানে। এক মৃতের আত্মীয় বললেন, সকাল সাড়ে ৭টা থেকে শ্মশানে বসে। মাসি মারা গিয়েছেন। জানাল গতকাল তিনটে করোনার বডি পোড়ানো হয়েছে। কর্মীরা তারপর থেকে নেই। আমরা বসে রয়েছি। 

করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ সৎকার নিয়েই যত জটিলতা। জলপাইগুড়িতে এতদিন পর্যন্ত মৃত করোনা রোগীদের সৎকার হোত শুধুমাত্র সাহডাঙি শ্মশানে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সেখানে এখন পরিস্থিতি হাতের বাইরে। চিতার আগুন নিভছে না। মৃতদেহের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।  

পরিস্থিতি সামাল দিতে জলপাইগুড়ি কোভিড হাসপাতালের মৃতদেহ মাষকলাইবাড়ি শ্মশানে সৎকারের অনুমতি দিয়েছে প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে মাষকলাইবাড়ি শ্মশানে তিনজন করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ দাহ করা হয়। 

অভিযোগ, তারপর থেকেই শ্মশানের ডোম পবন পাসোয়ান তাঁর পরিবার নিয়ে করোনা আতঙ্কে ঘর ছেড়েছেন। শ্মশানের বাকি ডোমেরাও দাহকার্য থেকে হাত গুটিয়ে নিয়েছেন। 

বৃহস্পতিবার সকালে সাধারণ মৃতদেহ সৎকারের জন্য আসা মানুষজন মাষকলাইবাড়ি শ্মশানে চরম সমস্যার মুখে পড়েন। আরেক মৃতের আত্মীয় বলেন,  কোভিড পেশেন্ট দাহ করা হয়েছে এখানে। সতকারের জন্য কেউ নেই। প্রশাসনের দেখা উচিত। বডি নিয়ে বেশিক্ষণ বসে থাকা সম্ভব নয়। আমরা আতঙ্কে রয়েছি। 

জলপাইগুড়ি পুরসভার আধিকারিকরা মাষকলাইবাড়ি শ্মশানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রশাসক মণ্ডলী সদস্য সন্দীপ মাহাত বলেন, প্রশাসনের নির্দেশে ডিএমের অনুমতিতেই এটা করা হয়েছে। গতকাল রাতে করোনার বডি দাহ হয়েছে। এখানে ডোম যাঁরা আছেন, তাঁরা কাজ করতে চাইছেন না। আমরা তাঁদের বুঝিয়ে ব্যাপারটা মেটাবার চেষ্টা করছি। এখন থেকে মাষকলাইবাড়ি শ্মশানেও করোনার বডি দাহ হবে। 

ভয়ঙ্কর এই সমস্যা কত তাড়াতাড়ি মেটে, তার প্রতীক্ষায় প্রহর গুনছেন সৎকারের অপেক্ষায় পড়ে থাকা মৃতদের আত্মীয় পরিজনরা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget