এক্সপ্লোর

Bratya Basu Press Conference: বাতিল হচ্ছে না, করোনা নিয়ন্ত্রণে এলেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী

West Bengal Secondary and Higher Secondary exams 2021: করোনা-নিয়ন্ত্রণে এলেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের দিন ঘোষণা, জানালেন শিক্ষামন্ত্রী।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বাতিল করা হচ্ছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। করোনা নিয়ন্ত্রণে এলেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের দিন ঘোষণা করা হবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পুরনো আদলেই জোড়া পরীক্ষা, না কি নেওয়া হবে নতুন কোনও পদ্ধতি? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্যশিক্ষা পর্ষদের মতামত নিচ্ছে সরকার।

গোটা দেশের সঙ্গে এরাজ্যেও আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বাংলায় ১৯ হাজারের আশেপাশে ঘুরছে দৈনিক সংক্রমণের হার। দৈনিক মৃত্যুর সংখ্যা কমবেশি ১৫০। করোনার ধাক্কায় যেখানে নিভছেই না চিতার আগুন। বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তৃতীয় ঢেউ-এর আশঙ্কা। এই প্রেক্ষাপটে সংক্রমণ কমলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

আজই শিক্ষা দফতরের দায়িত্ব নিয়েছেন ব্রাত্য বসু। দায়িত্ব নিয়েই তিনি এদিন বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির সঙ্গে। পরে সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, জোড়া পরীক্ষা নিয়ে সরকারের মনোভাবের কথা।

এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ লক্ষ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৮ লক্ষ। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসে। উচ্চ মাধ্যমিক মার্চে। কিন্তু সব ওলটপালট করে দিয়েছে করোনা। পরিবর্তিত পরিস্থিতিতে মাধ্যমিক হওয়ার কথা ছিল ১ থেকে ১০ জুন পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল ১৫ জুন থেকে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষ যখন ফের ঘরবন্দি, তখন ২০ লক্ষ পরীক্ষার্থী কী করে পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দেবে, তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দেয়, পরীক্ষা নেওয়া সম্ভব নয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানান, মাধ্যমিক পিছোলে উচ্চ মাধ্যমিকও পিছোবে। এই পরিস্থিতিতে গত ১৫ তারিখ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, জুনে প্রস্তাবিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। ১৬ তারিখ থেকে ১৫ দিনের জন্য কার্যত লকডাউন জারি করে সরকার। এরই মধ্যে আজ জোড়া পরীক্ষা নিয়ে সরকার জানাল, করোনা কমলে হবে পরীক্ষা।

কিন্তু কবে কমবে করোনা? কবে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক? হলে কীভাবে হবে দুই পরীক্ষা, তা নিয়ে এখনও ধোঁয়াশা। সূত্রের খবর পর্ষদ ও সংসদ এ নিয়ে বেশ কিছু প্রস্তাব দিয়েছে সরকারকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে, নিজের স্কুলেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ মনে করছে, পরিকাঠামোগত কারণেই মাধ্যমিক নিজের স্কুলে নেওয়া সম্ভব নয়। তার ওপর বিভিন্ন স্কুলে তৈরি হচ্ছে সেফ হোম। যেহেতু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রশ্নের একটা  বড় অংশ মাল্টিপল চয়েস, তাই বাড়িতে বসে পরীক্ষার ভাবনা প্রশ্নের মুখে। সম্ভব নয় প্রায় ২০ লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা অনলাইনে নেওয়া। এই পরিস্থিতিতে সরকার তাকিয়ে ভাইরাসের দাপট কমার দিকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case:নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'
নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ? ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..'

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget