এক্সপ্লোর

Covid 19 in Bengal: সরকারি হাসপাতালগুলি থেকে কোভিড হেল্প ডেস্ক তুলে দিল স্বাস্থ্য দফতর, ভোগান্তি রোগীর পরিজনদের

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমে যাওয়াতেই এই সিদ্ধান্ত...

কলকাতা: রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল থেকে কোভিড হেল্প ডেস্ক তুলে দিল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমে যাওয়াতেই এই সিদ্ধান্ত। কিন্তু তার জেরে সমস্যায় পড়ছে রোগীর পরিবার। অভিযোগ, রোগীর খবর পেতে হিমসিম খেতে হচ্ছে।

উৎসবের মরশুমের শুরুতেই রাজ্যে বেড়েছে করোনা সংক্রমণের হার। কোভিড বিধিকে বিসর্জন দিয়ে উৎসবে গা ভাসালে, তৃতীয় তরঙ্গ আছড়ে পড়া যে সময়ের অপেক্ষা, সতর্ক করছেন চিকিৎসকরা। 

এই সময়ে রাজ্যের সব সরকারি হাসপাতাল থেকে কোভিড হেল্প ডেস্ক পরিষেবা তুলে দিল স্বাস্থ্য দফতর। অক্টোবরের শুরু থেকেই বন্ধ হয়েছে পরিষেবা। 

আরও পড়ুন: রাজ্যে গত ১ দিনে নতুন করে করোনা সংক্রমিত ৭৮৪, মৃত্যু হয়েছে ৬ জনের

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা আগের চেয়ে অনেক কমে যাওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু কোভিড হেল্প ডেস্ক তুলে দেওয়ায় চরম সমস্যায় পড়ছেন রোগীর আত্মীয়রা। তাঁদের অভিযোগ, হেল্প ডেস্কে ফোন করলেও, কেউ ধরছে না। একজন বললেন, বুধবার কোভিড হেল্প লাইনে বারবার ফোন করেও সাড়া মেলেনি। বৃহস্পতিবার হাসপাতালে পৌঁছে জানতে পারি রোগী মারা গিয়েছেন।

হেল্প ডেস্ক উঠে যাওয়ার পর রোগীর খবর পেতে ভরসা করতে হচ্ছে চিকিৎসকদের ওপর। ডাক্তার এসে নাম ধরে ধরে বলছেন কোন রোগী কেমন আছেন। 

এক রোগীর পরিজন বললেন, সকাল থেকে কাজকর্ম ফেলে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে। কখন ডাক্তারবাবু আসবেন জানা নেই। ১১টা থেকে ২টো পর্যন্ত দাঁড়িয়ে আছি।

কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, স্বাস্থ্য ভবন থেকে কোভিড হেল্পডেস্ক তুলে নেওয়া হয়েছে। যে ৫ জন কর্মী হেল্পডেস্কে কাজ করতেন তাঁরাও আসা বন্ধ করে দিয়েছেন। 

হেল্প ডেস্ক উঠে গেলেও, স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে রোগীর আপডেট জানার অপশন চালু থাকছে।

আরও পড়ুন: কোভিড বিধি শিকেয় তুলে গঙ্গার ঘাটে তর্পনের ভিড়, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget