এক্সপ্লোর

কোভিড বিধি শিকেয় তুলে গঙ্গার ঘাটে তর্পনের ভিড়, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের

গতবছর কোভিড বিধির জন্য অনেকে বিধিনিষেধ ছিল।  এবারও রয়েছে। কিন্তু সকাল থেকে কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে গঙ্গার ঘাটে প্রচণ্ড ভিড়।

সঞ্চয়ন মিত্র ও ঝিলম করঞ্জাই, কলকাতা: তর্পণের জন্য কলকাতা বিভিন্ন গঙ্গার ঘাটে ভিড় করলেন অসংখ্য মানুষ। কোভিডের দূরত্ব বিধি কার্যত শিকেয় উঠল। বেশিরভাগেরই মুখে ছিল না মাস্ক। এই ভিড়ের কারণে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন অনেকে। 

মহালয়ার সকালে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের উপচে পড়া ভিড়। বহু ঘাটেই তিল ধারণের জায়গা ছিল না। বাগবাজার ঘাটে গা ঘেঁষাঘেঁষি করে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ। এমনই ভিড় যে ঘাটে পা রাখারও জায়গা নেই। 

গতবছর কোভিড বিধির জন্য অনেকে বিধিনিষেধ ছিল।  এবারও রয়েছে। কিন্তু সকাল থেকে কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে গঙ্গার ঘাটে প্রচণ্ড ভিড়। কোভিড যখন চোখ রাঙাচ্ছে, যখন সংক্রমণকে পুরোপুরি বাগ মানানো যায়নি, তখন এই ভিড়ের কারণে আবার মাথাচাড়া দিয়েছে নতুন করে করোনা সংক্রমণের আশঙ্কা।  

তর্পণের এই ভিড়ে অশনি সঙ্কেত দেখছেন চিকিত্‍সকরাও। চিকিত্‍সক কুণাল সরকারের কথায়, মহালয়ার দিন ঘাটে ঘাটে কোভিড বিধি কার্যত শিকেয় উঠল। মুছে গেল দূরত্বর বিধি। অনেকের মুখেই ছিল না মাস্ক। চিকিত্‍সকদের আশঙ্কা, এ সবের কারণে আবার ছড়াবে না তো করোনার সংক্রমণ?  

আজ ছিল মহালয়া৷ আগামীকাল দেবীপক্ষের সূচনা৷ সপ্তাহ পেরোলেই বাঙালির শ্রেষ্ঠ শারোদত্সব। পিতৃপক্ষের অবসানের পুণ্যতিথিতে গঙ্গার ঘাটে ঘাটে মানুষের ঢল৷ পূর্বপুরুষের উদ্দেশে তর্পণ জেলাতেও৷ বিভিন্ন জায়গায় হল মায়ের চক্ষুদান। 


মহালয়া...। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু...। পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন৷ বুধবার পিতৃপক্ষ শেষ,  বৃহস্পতিবার শুরু দেবীপক্ষ৷ ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিপদ থেকে শুরু করে পরবর্তী অমাবস্যা--এই সময়কে বলা হয় পিতৃপক্ষ৷ পুরাণ মতে, ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই ১৫ দিন মনুষ্যলোকের অত্যন্ত কাছাকাছি চলে আসেন৷ তাই এই সময় কিছু অর্পণ করা হলে তা সহজে তাঁদের কাছে পৌঁছে যায়৷ 

গোটা পক্ষকাল ধরেই পিতৃপুরুষদের স্মরণ ও তর্পণ করা হয়৷ যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই হল তর্পণ৷ মহালয়ার এই পুণ্যতিথিতে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণের জন্য এদিন গঙ্গার ঘাটে ঘাটে ছিল মানুষের ঢল৷ কলকাতার পাশাপাশি তর্পণের ছবি ধরা পড়েছে বিভিন্ন জেলাতেও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget