এক্সপ্লোর

Gangasagar Mela: ‘পুণ্যার্থীদের অনেকেই বিধি মানছেন না, সুপারস্প্রেডার হবে গঙ্গাসাগর’, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় হাইকোর্টে মামলা

বলা হয়েছে, 'আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে মেলা বন্ধ করুক। পুণ্যার্থীদের অনেকেই বিধি মানছেন না, সুপারস্প্রেডার হবে গঙ্গাসাগর। প্রচুর ভিড় হচ্ছে বলে অভিযোগ, নিয়ন্ত্রণে আনা রাজ্যের দায়িত্ব নয়?'

কলকাতা: গঙ্গাসাগর মেলা উদযাপন নিয়ে নেই উৎসবের খামতি। এদিন গঙ্গাসাগর মেলা নিয়ে দীর্ঘ আইনি যুক্তির লড়াই চলল কলকাতা হাইকোর্টে। তবে সোমবার শুনানি শেষ হলেও রায় দান স্থগিত রাখা হয়। গঙ্গাসাগর মেলা কমিটিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাখা নিয়ে আপত্তি তুলেছে রাজ্য সরকার। অন্যদিকে, গঙ্গাসাগর মেলায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় মামলাকারীরা দাবি করেন, পুণ্যার্থীদের অনেকেই বিধি মানছেন না। সুপারস্প্রেডার হবে গঙ্গাসাগর।তাই আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে মেলা বন্ধ করুক। 

এদিন মামলার শুরুতেই তরজা চলে শুভেন্দু অধিকারীকে নিয়ে। ‘গঙ্গাসাগর মেলার কমিটিতে কেন শুভেন্দু অধিকারী? তা নিয়ে আপত্তি জানিয়ে হাইকোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন রাজ্যের। কমিটিতে শুভেন্দুকে রাখার বিরুদ্ধে সওয়াল রাজ্য সরকারের। বলা হয়, ‘বিরোধী দলনেতাকে কমিটিতে রাখায় রাজনৈতিক রং যুক্ত হয়েছে। রাজ্য সরকার কোনও রাজনৈতিক বিতর্ক চায় না। কেউ রাজনৈতিক স্বার্থে গঙ্গাসাগর যাবেন, সেটাও ঠিক নয়’। 

বরং, কমিটিতে রাখতে চিকিৎসকদের নামের প্রস্তাব একাধিক মামলাকারীর। বলা হয়েছে, 'আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে মেলা বন্ধ করুক। পুণ্যার্থীদের অনেকেই বিধি মানছেন না, সুপারস্প্রেডার হবে গঙ্গাসাগর। প্রচুর ভিড় হচ্ছে বলে অভিযোগ, নিয়ন্ত্রণে আনা রাজ্যের দায়িত্ব নয়?'। তবে 'রাজ্যের পদক্ষেপে ভরসা করে মেলা বন্ধে সায় দেওয়া হয়নি’, রায় দান স্থগিত রেখে গঙ্গাসাগর মেলা নিয়ে মন্তব্য হাইকোর্টের। 

কোভিড পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলায় অনুমতি দিলেও, সামাজিক দূরত্ববিধি, জমায়েত না করার মতো শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাই কোর্ট। কোথাও কোনও ভুলচুক চোখে পড়লে মেলা বাতিল করা হতে পারে বলেও জানিয়ে দিয়েছে। তার জন্য তিন সদস্যের কমিটিকে নজরদারির দায়িত্ব সঁপেছে আদালত। কিন্তু ওই কমিটিতে বিজেপি-র বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে রাখা নিয়েই বিতর্ক শুরু হয়েছে। 

সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সোমবার আদালতে একাধিক আবেদন জমা পড়ে। তার মধ্যে নবান্নের তরফেও পৃথক আবেদন জমা দেওয়া হয়। তাতে রাজ্য জানায়, শুভেন্দু এক জন আদ্যোপান্ত রাজনৈতিক মানুষ। বিরোধী দলনেতা তিনি। তাই গঙ্গাসাগর মেলার নিরপেক্ষ কমিটিতে তাঁকে কোনও ভাবেই রাখা উচিত নয়। কারণ তাতে গঙ্গাসাগর মেলায় রাজনীতির রং লাগবে। অযথা রাজনৈতিক বিতর্ক তৈরি করা হবে এবং কমিটির আশ্রয় নিয়ে কিছু মানুষ রাজনৈতিক ফায়দা তুলবেন। তাই এই কমিটিতে শুভেন্দুর অন্তর্ভুক্তি মেনে নেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেয় রাজ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget