এক্সপ্লোর

Covid19 Updates: শিলিগুড়িতে মিলল করোনার অতি সংক্রামক ডেল্টা ও ইউকে ভ্যারিয়েন্টের আক্রান্তদের খোঁজ

৫ জনের দেহে ডেল্টা ও ২ জনের দেহে ইউকে ভ্যারিয়েন্ট থাকার খোঁজ মিলেছে কল্যাণীর জেনোমিক্সের পাঠানো রিপোর্টে।

সনৎ ঝা, শিলিগুড়ি : বঙ্গের কোভিডচিত্রে কিছুটা কালো মেঘ। উত্তরবঙ্গে খোঁজ মিলল কোভিডের দুই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত ৭ জনের। কল্যাণীর জেনোমিক্সে পাঠানো সোয়াব স্যাম্পেলের রিপোর্টে বলা হয়েছে, ৫ জন ডেল্টা ও ২ জন ইউকে, মোট ৭ জনের শরীরে নতুন করোনা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের সুপার সঞ্জয় মালিক জানিয়েছেন, 'ভ্যারিয়েন্ট পরীক্ষার জন্য প্রথম যে স্যাম্পেল পাঠানো হয়েছিল তাঁর রিপোর্ট এসে পৌঁছেছে, যেখানে দেখা যাচ্ছে ৫ জন ডেল্টা ও ২ জন ইউকে ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।' নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলার খবরের থেকেও চমকে দেওয়ার মতো তথ্য হল, গত জুন মাসের শুরুর দিকে কল্যাণীর জেনোমিক্সে এই সোয়াব স্যাম্পেল পাঠানো হয়েছিল। গ্যাংটকে যে ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়ার পরই স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

৭ জনের রিপোর্টে নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়ার পর এবার উদ্যোগ শুরু হয়েছে তাদের বর্তমান লোকেশন ও শারীরিক অবস্থা জানার। মাঝে দীর্ঘদিন সময় ব্যবধানে তারা হয়তো সুস্থ হয়ে উঠেছে প্রত্যাশা করা হলেও মাঝে তারা কোভিড বিধি মেনে ঠিকমতো আইসোলেশনে ছিলেন, না কি অন্য কেউ তাদের সংস্পর্শে এসেছেন, সেই বিষয়টি নিয়ে খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে। যাদের দেহে সংক্রমণ ধরা পড়েছে, তারা কোথা থেকে এসেছিলেন, সেই খোঁজ করাও শুরু হয়েছে। এমনিতেই গোটা রাজ্যে যে সমস্ত জেলাগুলিতকে সংক্রমণ কিছুটা বেশি তার মধ্যে রয়েছে দার্জিলিং। সংক্রমণের হার আগের থেকে অনেকটাই কমলেও ক্রমাগত তা ঘোরাফেরা করছে একটা নির্দিষ্ট সংখ্যার আশপাশে। পাশাপাশি শিলিগুড়ি তথা দার্জিলিং জেলা যেহেতু উত্তর-পূর্বের দ্বার তাই বহু মানুষের চলাফেরা এই অঞ্চলে।

এর মাঝে ডেল্টা ও ইউকে ভ্যারিয়েন্টের খোঁজ মেলার খবর সামনে আসায় নিঃসন্দেহে কিছু করোনা আতঙ্ক বেড়েছে। এমনিতেই বহু রিপোর্টে প্রকাশিত ডেল্টা ভ্যারিয়েন্ট অতি সংক্রামক। পাশাপাশি অনেকের আশঙ্কা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে ছড়ায় শিশুদের মধ্যে। এই অবস্থায় রাজ্যে যখন করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, সেই সময় এই খবরে আশঙ্কা বাড়ল বিভিন্ন মহলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget