এক্সপ্লোর

মমতাকে ‘কটূক্তি’, পুলিশে অভিযোগ দায়ের, দুঃখপ্রকাশ গৌতম দেবের

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য সিপিএম নেতা গৌতম দেবের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হল। এদিকে, বিবৃতি দিয়ে ব্যক্তি আক্রমণের জন্য দুঃখপ্রকাশ করেছেন গৌতম। গৌতম দেবের গতকালের কুরুচিকর মন্তব্যের পর নাম না করে এদিন জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, রাজনীতি করুন, কিন্তু কুৎসা করবেন না। বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়ে দুঃখপ্রকাশ করে এক বিবৃতিতে গৌতম দেব বলেছেন, রবিবার প্রয়াত সুদীপ্ত গুপ্তর স্মরণে আয়োজিত সভায় আমি রাজ্য পরিস্থিতি নিয়ে নানা বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম উল্লেখ করে দু’একটি কথা বলেছি, যা ব্যক্তি আক্রমণের সমতুল। আমার এ ধরণের ব্যক্তি-আক্রমণ উদ্দেশ্য ছিল না।  এজন্য আমি দুঃখিত। প্রয়াত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের স্মরণে রবিবার নেতাজিনগরে এক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করেন গৌতম দেব। এরপর সোমবার নেতাজি নগর থানায় স্থানীয় এক বাসিন্দা সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে শুরু হয়েছে তদন্ত। গৌতম দেবের বক্তব্যের ভিডিও ক্লিপিংস জোগাড় করছে পুলিশ। গৌতম দেবের বিরুদ্ধে হুগলির উত্তরপাড়াতেও আরেকটি অভিযোগ দায়ের হয়েছে। সোমবার শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দেবিকা ঘোষের নেতৃত্বে প্রায় ১৫ জন মহিলা কর্মী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পর্যবেক্ষকদের মতে, নিজের মন্তব্যের জন্য নানামহলেই সমালোচনা শুনতে হয়েছে গৌতম দেবকে। তার জেরেই বিবৃতি দিয়ে ক্ষমা চাইলেন সিপিএম-এর প্রাক্তন এই নেতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget