এক্সপ্লোর

সিপিএম পলিটব্যুরোয় জোরাল জোট-বার্তা

নয়াদিল্লি: আব্দুল মান্নানকে বিরোধী দলনেতা করে যেদিন জোট বার্তা দিল কংগ্রেস হাইকম্যান্ড, সেদিন সিপিএম পলিটব্যুরোতেও জোটের সুর। ভোট পরবর্তী হিংসার মোকাবিলায় কংগ্রেসের সঙ্গে জোট এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করা বঙ্গ ব্রিগেড এবারও পাশে পেল দলের সাধারণ সম্পাদককে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল পর্যাবলোচনায় রবিবার থেকে দিল্লির এ কে গোপালন ভবনে বৈঠকে বসে সিপিএম পলিটব্যুরো। সূত্রের খবর, বৈঠকে প্রথম দিনই জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করেন সূর্যকান্ত মিশ্ররা। তাঁদের অভিযোগ, ভোটের পর বিরোধীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই এর মোকাবিলা করা প্রয়োজন। বঙ্গ ব্রিগেডের পাশে দাঁড়িয়ে , পলিটব্যুরো বৈঠকের শেষে, সিপিএমের সাধারণ সম্পাদকের গলাতেও জোট-বার্তা দিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক। সীতারাম ইয়েচুরি বলেন, ভবিষ্যতের দিকে দেখতে হবে। ভোট পরবর্তী সন্ত্রাসের মোকাবিলায় পলিটব্যুরো সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়ার আহ্বান জানাচ্ছে। কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে কারাটপন্থীরা একসময় আপত্তি জানিয়েছিল। ভোটে পরাজয়ের পর সেই কারাটপন্থীদের দাবি, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে যেভাবে জোট করা হয়েছে তাতে পাটি কংগ্রেসের লাইন মানা হয়নি। এ প্রসঙ্গে বাংলার সিপিএম নেতাদের পাল্টা দাবি, ভোটে রাজ্যের যে সব জায়গায় জোট এগিয়ে ছিল, ভোটের পর সেই সব জায়গায় বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে। এই পরিস্থিতিতে কংগ্রেসকে পাশে নিয়ে মোকাবিলা করতে হবে। জোটকে এগিয়ে নিয়ে যেতে এ বারও দলের সাধারণ সম্পাদককে পাশে পেয়েছেন সূর্যকান্ত মিশ্ররা। যাকে কার্যত বঙ্গ ব্রিগেডের জয় হিসেবে দেখছে আলিমুদ্দিন। সীতারাম ইয়েচুরি জানিয়েছেন কেন, কোন পরিস্থিতিতে, বাংলায় কংগ্রেসের সঙ্গে সিপিএম জোট বেঁধে লড়েছে, ১৮ থেকে ২০ জুনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে তার ব্যাখ্যা দেবেন বাংলার নেতারা। এর আগে ১১ ও ১২ জুন হবে রাজ্য কমিটির বৈঠক। পরাজয় হলেও, বামেদের সঙ্গে জোটের সিদ্ধান্তে যে কোনও ভুল ছিল না, এদিন তা বুঝিয়ে দিয়েছে কংগ্রেসও। সবমিলিয়ে ভোটের পরও সিপিএম-কংগ্রেস দুই শিবির থেকেই জোরাল জোট বার্তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
CM Suvendu Adhikari: নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর,
নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর, "প্রার্থী দিতে পারবে কি তৃণমূল ?.."
Jalpaiguri News: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ
তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ", ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget