এক্সপ্লোর
অর্জুন সিংহর গড়ে খোয়ানো পার্টি অফিসের চাবি সিপিএমের হাতে তুলে দিল তৃণমূল
বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহর গড়ে তৃণমূলের সাহায্যে সিপিএম কার্যালয় পুনর্দখল। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ঘটনা। সিপিএমের অভিযোগ ছিল, পোর্ট ব্লেয়ার লেনে তাদের আঞ্চলিক কার্যালয়টি দখল করে নেয় দুষ্কৃতীরা।

উত্তর ২৪ পরগনা: বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহর গড়ে তৃণমূলের সাহায্যে সিপিএম কার্যালয় পুনর্দখল। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ঘটনা। সিপিএমের অভিযোগ ছিল, পোর্ট ব্লেয়ার লেনে তাদের আঞ্চলিক কার্যালয়টি দখল করে নেয় দুষ্কৃতীরা। গতকাল তৃণমূল পরিচালিত ব্যারাকপুর পুরসভার পুর প্রধান উত্তম দাস সিপিএম কার্যালয়ের চাবি তুলে দেন সিপিএমের প্রাক্তন সাসংদ তড়িৎবরণ তোপদারের হাতে। বেশ কয়েকটি কার্যালয় তাঁরা পুনর্দখল করেছেন বলে জানিয়েছেন সিপিএম নেতা।তবে এনিয়ে সিপিএম ও তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















