এক্সপ্লোর

ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ, যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

কোথাও ভেসে গিয়েছে রাজ্য সড়ক, কোথায় ভেসে গিয়েছে সেতু, কোথাও ভেঙে গিয়েছে ঘরবাড়ি। ক’দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন। এই পরিস্থিতিতেও আশার বাণী শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।

জানানো হয়েছে, ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর। এর জেরে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে।  বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

রবিবার রাতভর বৃষ্টির পর সোমবার সকাল থেকেও কলকাতা সহ রাজ্যের মাথার ওপর কালো মেঘ। দফায় দফায় নামছে বৃষ্টি।

জলস্তর বাড়ছে রাজ্যের বিভিন্ন নদীতে। এই পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হলে কী হবে, তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের।

কলকাতা পুরসভার হিসেব অনুযায়ী, রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সবথেকে বেশি বৃষ্টি হয়েছে বালিগঞ্জে, ৭৮.৪৯ মিলিমিটার। নিউ মার্কেট এলাকায় ৫৩.০৯ মিলিমিটার। বেহালায় ৪৩.৯৩, উল্টোডাঙায় ৪২.৯৩, নিউ আলিপুরে বৃষ্টি হয়েছে ৪০.১৩ মিলিমিটার।

লাগাতার এই বৃষ্টিতে শহরজুড়ে জলছবি। জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা। বাগুইআটির কৈখালিতে বৃষ্টির জমা জলে এদিন সকালে আটকে পড়ে অ্যাম্বুল্যান্স। কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মী একটি অটো দাঁড় করিয়ে রোগীকে তুলে দেন।

এছাড়ায় জল জমে যায় বেহালা, নিউ আলিপুর, তারাতলা, পার্ক সার্কাস কানেক্টর, কসবা, তিলজলা, সেন্ট্রাল অ্যাভিনিউ, এমজি রোড সহ শহরের অন্যান্য অংশেও।

অন্যদিকে, টানা বৃষ্টিতে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ার ফলে দেখা দিয়েছে কলকাতা প্লাবিত হওয়ার আশঙ্কা। পুরসভা সূত্রে খবর, জলস্তর বেড়ে যাওয়ায় লকগেটগুলি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, শহরের জমা জল পাম্প করে খালের মাধ্যমে গঙ্গায় ফেলা হচ্ছে। কিন্তু এর পর বৃষ্টি হলে লক গেটগুলি খুলে দিতে হবে।

সেক্ষেত্রে শহর প্লাবিত হতে পারে বলে আশঙ্কা পুরসভার। পুরসভা সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছেন পুরকর্মীরা।

সেরা শিরোনাম

Madan Mitra:বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
BJP MLA's Former PA Arrested : পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
Birbhum News: BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা
BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা
Train Cancel: প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', নতুন করে কোন কোন ট্রেন বাতিল ? রেলের জরুরি ঘোষণা
প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', নতুন করে কোন কোন ট্রেন বাতিল ? রেলের জরুরি ঘোষণা

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget