এক্সপ্লোর

Cyclone Jawad:ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় জাওয়াদের, কাল থেকেই থেকে শুরু হবে বৃষ্টি

Cyclone Jawad Update: ভূভাগে আছড়ে না পড়লেও জাওয়াদের জেরে কাল থেকেই দক্ষিণবঙ্গে  শুরু হবে বৃষ্টি। দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা: ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় জাওয়াদের। রবিবার দুপুরে ওড়িশার পুরীর কাছে পৌঁছে শক্তিক্ষয় করবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। এ রাজ্যে ঢোকার আগেই শক্তি হারিয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। গভীর নিম্নচাপ হয়ে সুন্দরবনের উপর দিয়ে ঢুকবে বাংলাদেশে ‘জাওয়াদ। সেইসময় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিমি।

ভূভাগে আছড়ে না পড়লেও জাওয়াদের জেরে কাল থেকেই দক্ষিণবঙ্গে  শুরু হবে বৃষ্টি। দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য,  প্রাকৃতিক দুর্যোগের সতর্কতায় উপকূলবর্তী জেলাগুলিতে চলছে সচেতনতামূলক প্রচার। শনি ও রবিবার নদী-সমুদ্রে যাতে কোনও জলযান না যায় তার জন্য বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। দিঘা, মন্দারমণিতে খালি করে দেওয়া হচ্ছে হোটেল। ফসল রক্ষা করতে ধান, আলু ঘরে তোলা শুরু করেছেন কৃষকরা।

বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। শক্তি হারালেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী,ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।আমফান থেকে....ইয়াস...প্রকৃতি রুদ্ররূপ ধারণ করলে, পরিণতি যে কী ভয়ঙ্কর হয়...তা ভালমতো জানেন, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী জেলার বাসিন্দারা। এই পরিস্থিতিতে এবার ধেয়ে আসছে জাওয়াদ। ঝড় না হলেও হতে পারে ভারী বৃষ্টি। দুর্যোগ আসার আগে, সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে চূড়ান্ত সতর্কতার ছবি। শনি ও রবিবার সমুদ্র বা নদীতে কোনও জলযান যাতে না নামে, তা নিশ্চিত করতে নামখানা, সাগর, পাথরপ্রতিমায় প্রশাসনের তরফে চলছে সচেতনতামূলক প্রচার।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দুপুর বা বিকেলে ঘূর্ণিঝড় জাওয়াদ পুরীর কাছাকাছি পৌঁছাবে।পুরী থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে দিঘা। ঘূর্ণিঝড়ের উদ্বেগে কার্যত শুনশান সৈকত শহর। হাতে-গোনা যে কজন পর্যটক আছেন, তাঁরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে বাঁচেন।দিঘার পাশাপাশি, আরেক পর্যটনকেন্দ্র মন্দারমণিতেও প্রচার শুরু করেছে প্রশাসন। পৌঁছেছে এনডিআরএফের টিম।

রবিশস্য ওঠার মুখেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। দুর্যোগের হাত থেকে ফসল বাঁচাতে চূড়ান্ত ব্যস্ত কৃষকরা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে হুগলির সিঙ্গুর বা নদিয়ার রানাঘাট।কেউ জমি থেকে ধান গোলায় তুলছেন। কেউ ঝেড়ে ফেলছেন ধান। কোথাও আবার আগেভাগেই তুলে নেওয়া হচ্ছে আলু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget