এক্সপ্লোর

Yaas Cyclone Update: ঘূর্ণিঝড়ে পরিণত ইয়াস, অবস্থান দিঘা থেকে ৬৩০ কিমি দূরে

আজ রাতের মধ্যেই এটি শক্তিশালী ও মঙ্গলবারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে

কলকাতা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড়ে। বর্তমানে দিঘা থেকে ৬৩০ কিলোমিটার ও ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ইয়াস। 

মৌসম ভবন জানিয়েছে, ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। আজ রাতের মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার সকালে উত্তর বঙ্গোপসাগরে বাংলা-ওড়িশা উপকূলে অবস্থান করবে। 

দুপুরের পর আছড়ে পড়তে পারে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে স্থলভাগে। দিঘা থেকে বালেশ্বরের মধ্যে স্থলভাগে ঢোকার সম্ভাবনা প্রবল। স্থলভাগে ঢোকার সময় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হতে পারে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দুপুরের পর থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে। কাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।

এই পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে সাইক্লোন মোকাবিলার প্রস্তুতি। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি যথাসম্ভব কমাতে নেওয়া হচ্ছে আগাম সতর্কতামূলক ব্যবস্থা। 

পূর্ব মেদিনীপুরের তাজপুরে সমুদ্র তীরবর্তী এলাকায় গার্ডওয়াল তৈরির কাজ অসমাপ্ত। তাই ব্ল্যাক স্টোন ফেলে জলোচ্ছ্বাস আটকানোর ব্যবস্থা করা হয়েছে। তাজপুর লাগোয়া চাঁদপুরে গার্ডওয়াল থাকা সত্ত্বেও তার উপর নেট ও বালির বস্তা ফেলে উঁচু করা হচ্ছে। যাতে সামুদ্রিক জলোচ্ছ্বাস আটকানো যায়।

পুলিশ ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে মত্স্য বন্দর লাগোয়া নদীপথে চলছে নজরদারি। মাইকে প্রচার করে নিরাপদ জায়গায় সরে যেতে বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মৌখালিতে চলছে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি চলছে। ক্যানিং ২ নম্বর ব্লকের বিডিও-কে সঙ্গে নিয়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা নিজেই মাইকে প্রচার করছেন। পাশাপাশি, গ্রামে গ্রামে গিয়ে বাসিন্দাদের সতর্ক করছে এনডিআরএফ। বিধায়কের নেতৃত্বে মাতলা নদীতে বাঁধ মেরামতির কাজ দেখভাল করা হচ্ছে। 

স্পিড বোটে চড়ে সাগরের কচুবেড়িয়ায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাইকে সতর্ক করছে বিপর্যয় মোকাবিলা দল। নদীপথে চলছে টহলদারি। 

আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির মণি নদীর বাঁধ। একবছর পর ঘূর্ণিঝড় ইয়াসের আসার আগে আতঙ্কিত গ্রামবাসীরা। বাঁধ ভেঙে ফের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দিনকয়েক আগে এই এলাকায় বাঁধ মেরামতির কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। 

এদিকে, হিঙ্গলগঞ্জের লেবুখালিতে কাল থেকে বন্ধ থাকবে ভেসেল চলাচল। দুলদুলিতে নদীপথে গ্রামগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন খাদ্যসামগ্রী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী
জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget