এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

চাকরির স্থানে খুব সুনাম পাবেন। আজ ব্যবসায় বিশেষ নজর থাকবে না এবং ব্যয় বেশি হবে। সন্তানদের নিয়ে একটু উদ্বেগ থাকবে। কারও থেকে সুপরামর্শ পেতে পারেন। সাংসারিক শান্তি বজায় থাকবে। আজ কর্মক্ষেত্রে কারও অপর অভিমান হতে পারে। স্ত্রীর সঙ্গে মতান্তর হতে পারে। বাড়িতে প্রচুর অতিথি আসতে পারে। কোনও সৌখিন বস্তু কেনার জন্য টাকা পয়সা খরচ হতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।

বৃষ

আজ সকালের দিকে মন খুব আনন্দে থাকবে। আজ দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা ব্যর্থ হতে পারে । পিতার শরীর নিয়ে ব্যস্ত হতে হবে। চাকরির ভাল সুযোগ আসতে পারে। মাঙ্গলিক কাজের জন্য কাউকে বুদ্ধির জোগান দিতে হতে পারে।  সহকর্মীর হিংসার জন্য কর্মস্থানে ঝামেলার সৃষ্টি হতে পারে। শেয়ারে ব্যবসার একটা সুযোগ নিতে পারেন। চলাফেরায় প্রচুর সাবধানতা অবলম্বন করুন। ভাই বোনদের থেকে ভাল কিছু আশা রাখতে পারেন। বাড়তি কথা না বলা ভাল হবে।

মিথুন

গাড়ি চালকেরা একটু সাবধানে গাড়ি চালাবেন। আজকের দিনটা ব্যবসার দিকে শুভ। সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল। আগুনের কাজ খুব সাবধানে করুন, বিপদের আশঙ্কা আছে। ছেলে মেয়েদের জন্য চিন্তা থাকলে মিটে যাবে। সংসারে অযথা কথা না বলাই ভাল, অশান্তি বাধতে পারে। কর্মস্থানে শত্রু বৃদ্ধির হতে পারে। সঙ্গীতচর্চার জন্য দিনটি উপযুক্ত। মা বাবার সঙ্গে মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বৃদ্ধি পাবে। আইনি কোনও কাজের দিকে শুভ পরিবর্তন।

কর্কট

নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষায় শুভ ফল লাভ হতে পারে। অর্থ ব্যয় নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ আছে। রক্তচাপ জনিত সমস্যা দেখা দিতে পারে। স্বামী স্ত্রীর মিলিত পরামর্শে ব্যবসায় উন্নতির যোগ। প্রেমে অশান্তির জন্য মনে শূন্যতা প্রকাশ পাবে। পাড়া প্রতিবেশীদের ফলে হেনস্থা হতে পারেন। ছেলে মেয়েদের নিয়ে সমাজে মুখ উজ্জ্বল হতে পারে।

সিংহ

অশান্তি থেকে একটু দূরে থাকুন, পুলিশ পর্যন্ত যেতে পারে। আজ যে কোনও কাজে নিজের বাকপটুতার জন্য সফলতা পাবেন। বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। গুরুজনদের কথা মানলে ক্ষতির সম্ভাবনা। নিজের শরীরের উপর বিশেষ নজর দিন।  টাকা পয়সা বুঝে খরচ করুন, আজ ব্যয় বহুল দিন। সংসারে কোনও দায়িত্ব থাকলে সেরে ফেলুন। আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে। কোমরের যন্ত্রণা বাড়তে পারে।

কন্যা

গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগোনোর সময়। সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধির যোগ। নতুন কোনও বন্ধু সঙ্গে যোগাযোগ হবে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি বাড়তে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ বাড়তে পারে।

তুলা

গোপন কোনও রোগ বৃদ্ধি ও খরচ বাড়তে পারে। আজ ব্যবসা ক্ষেত্রে কর্মচারীর ওপর কড়া নজর রাখতে হবে। কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণ বুদ্ধির জন্য সকলের মন জয়। গুরুজনদের বাধ্য থাকার চেষ্টা করুন। আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। দেরি হলেও আপনার সুনাম করবে। সন্তানদের কথায় গুরুত্ব দিন। পিতামাতার সঙ্গে অযথা বিবাদ বাধতে পারে। একটু সাবধান থাকুন আজ।

বৃশ্চিক

খাবার ব্যাপারে বাড়িতে কোনও অশান্তি বাধতে পারে। বৃথা আজ কারও সঙ্গে অশান্তি হতে পারে। ভাই বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমে সাফল্য পাওয়ার বা জট ছাড়ার সম্ভাবনা আছে। খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে আসতে পারে। সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বাড়বে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। পশুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা। পুরনো কোনও বন্ধুর সঙ্গে আনন্দ বাড়তে পারে।

ধনু

পুরনো কোনও যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় সফল্য থাকলেও ব্যয় আছে প্রচুর। উচ্চ বিদ্যায় প্রচুর দূর এগোতে পারবেন। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দুঃস্থ কোনও ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। আজ কোনও অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধির যোগ। মধুর ব্যবহারে সকলের মন জয়। গুপ্ত কোনও রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়। পিতার সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ বাড়তে পারে।

মকর

আজ পথে ঘাটে একটু সাবধানে চলুন, কোনও আঘাত লাগতে পারে। আজ কোনও বিষয়ে আপনাকে ছোটদের করুণার পাত্র হতে হবে। ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হবেন। সন্তানদের শুভ কোনও যোগাযোগ আসতে পারে। ভাই ভাই অশান্তি যোগ। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাছে। উচ্চ শিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতির যোগ।

কুম্ভ

যাঁরা হস্ত শিল্প নিয়ে ব্যবসা করেন তাঁদের জন্য দিনটি খুব ভাল। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যেটা সমাধান করতে গিয়ে নাজেহাল হবেন। শত্রুর সঙ্গে আপস করা যেতে পারে। বিচক্ষণ কোনও ব্যক্তির জন্য কর্মে উন্নতির যোগ। লটারি কাটবেন না। পরোপকারে আজ মনে খুব শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভাল হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে।

মীন

যে কোনও অশান্তিতে আজ আপনার দোষ না থাকলেও দোষী করা হবে। বিদ্যার্থীদের জন্য শুভ সময় চলছে ভাল ফল পাওয়ার। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কর্ম যোগে বন্ধুর সাহায্য পেতে পারেন। চক্ষুপীড়ায় ভোগান্তির যোগ। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ। বাড়তি কোনও খরচ থেকে সাবধান থাকুন।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget