এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে লাভও ভাল থাকবে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। ব্যবসায় বা কর্ম ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেবি ভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

বৃষ

আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি আপনাকে যেচে উপকার করতে পারেন। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সংক্রমণ থেকে দুর্ভোগ হতে পারে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। হাতের যন্ত্রণা বাড়তে পারে। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা।

মিথুন

বাড়িতে বিবাদ বাড়তে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। সন্তানের দুরন্তপনায় অস্থিরতা। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। কাজের লোকের ব্যাপারে কোনও চিন্তা বাড়তে পারে।

কর্কট

শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারিকে চোখে চোখে রাখুন। যাঁরা বিবাহের কথা ভাবছেন তাঁদের জন্য শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যারা তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটে যাবে। কানের যন্ত্রণা বাড়তে পারে। পিতার ভ্রমণের ব্যাপারে আলোচনা।  পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে।

সিংহ

বাড়তি কিছু খরচের জন্যা ঋণ হতে পারে। মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। তৃতীয় কারও জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। কিছু পাওনা অদায় হতে পারে। কানের যন্ত্রণা বাড়তে পারে।

কন্যা

জলপথে আজ একটু বিপদ বাড়তে পারে। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও  সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ। বাড়তি কিছু কথা বিবাদ বাড়াতে পারে।

তুলা

কেউ আজ আপনার প্রতি বাজে ব্যবহার করতে পারে। কোনও মিথ্যা অপবাদ জুটতে পারে। প্রেম ও প্রণয়ে আনন্দ লাভ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। আত্মীয় শোক আসতে পারে। ব্যবসা মধ্যম প্রকার হবে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ আসতে পারে। পড়াশুনার দিকে কোনও খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নীচু হতে হবে। পিতার ব্যাপারে কোনও চিন্তা বাড়তে পারে।

বৃশ্চিক

সকাল থেকে স্ত্রীর সঙ্গে কোনও বিবাদের আশঙ্কা। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। কোনও বাজে কথা বলবার জন্য অনুশোচনা হবে। জ্যোতিষ চর্চা থেকে মনে আনন্দ। আজ কোনও স্থান থেকে অর্থ আসতে পারে। শরীরের দিকে কোনও কষ্ট বৃদ্ধি। স্ত্রীলোকের দ্বারা কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা। বাড়তি কোনও খরচের জন্য চাপ। পেটের ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে।  কোনও ভুল কাজের জন্য কেউ আপনাকে বাজে কথা বলতে পারে।

ধনু

আজ সারা দিন কোনও খরচ বার বার হতে পারে। বাড়িতে সকলে মিলে ভ্রমণে আনন্দ বৃদ্ধি। বিবাহ জীবনে সুখের সময় আসছে। আইনি কোনও কাজে উচ্চব্যক্তির সাহায্য। কোনও কারণে আজ সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব। বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে। সেবা জাতীয় কোনও কাজে মনের শান্তি। শরীরে যন্ত্রণা বাড়তে পারে। কথা একটু কম বলা দরকার আজ। গাড়ি চালকদের জন্য চিন্তার দিন।

মকর

আজ সংসারে তৃতীয় ব্যক্তি নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসার ব্যয় বাড়তে পারে। বাড়িতে কোনও নতুন অতিথি আসতে পারে। কৃষি কাজে সাফল্যের যোগ। মাথার যন্ত্রণা বৃদ্ধি। পড়াশুনার দিকে কোনও অসুবিধা। ব্যবসার দিকে আয় বৃদ্ধি। আজ ভ্রমণে না যাওয়াই ভাল। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। মায়ের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। কর্ম ব্যাপারে কোনও বদনাম হতে পারে।

কুম্ভ

সন্তানের জন্য কোনও ভাল খবর হতে পারে। শরীরের ও মনের দিকে কোনও কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও শত্রুর দ্বারা ক্ষতি। স্ত্রীর কারণে কোনও খরচ বাড়তে পারে। আজ একটু অভাবে পরিমাণ বাড়তে পারে। স্বামী স্ত্রী বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে একটু পরিবর্তনের ইঙ্গিত। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের যন্ত্রণা বাড়তে পারে।

মীন

আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি। বাড়িতে কোনও লোকের থেকে আঘাত আসতে পারে। আজ বন্ধুর জন্য কোনও কষ্ট বাড়তে পারে। কোনও ভাল কাজে সাফল্য লাভ। ব্যবসার দিকে উন্নতি বৃদ্ধি। প্রেমের ব্যাপারে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। বাড়তি কিছু খরচ হতে পারে। বাড়িতে কিছু চুরি হতে পারে। ব্যবসার দিকে কোনও মহাজনের সঙ্গে বিবাদ।  

সেরা শিরোনাম

Madan Mitra:বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
BJP MLA's Former PA Arrested : পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক গ্রেফতার, কী অভিযোগ ?
Birbhum News: BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা
BJP নেতাদের সঙ্গে গোপন বৈঠকে মমতা-তৃণমূল নেতারা
Train Cancel: প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', নতুন করে কোন কোন ট্রেন বাতিল ? রেলের জরুরি ঘোষণা
প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', নতুন করে কোন কোন ট্রেন বাতিল ? রেলের জরুরি ঘোষণা

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
Embed widget