এক্সপ্লোর

Darjeeling : RTPCR নেগেটিভ রিপোর্ট বা ভ্যাকসিনের ২টি ডোজ না থাকলে পর্যটক ফেরাচ্ছে শৈলশহর , বাতিল হচ্ছে বুকিং

পর্যটন নির্ভর পাহাড়ে পর্যটক কমতে থাকায় স্থানীয়দের অনেকেই বিষণ্ণ, এখনও পর্যন্ত প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে এই জেলায়।

মোহন প্রসাদ, দার্জিলিং : করোনার দ্বিতীয় ঢেউ স্তিমিত হতেই পর্যটকের আনাগোনা বাড়তে শুরু করেছিল পাহাড়ে। বিধিনিষেধের রাশ আলগা হতেই ভিড় জমছিল ক্যুইন অব হিলসে। কিন্তু রাজ্যের সার্বিক চিত্র সাময়িক স্বস্তি দিলেও পাহাড়ে বাড়তে থাকে সংক্রমণ। আচমকা সংক্রমণ বেড়ে যাওয়ার পিছনে পর্যটকদের ভিড়কেও একটা কারণ হিসেবে দেখছে দার্জিলিং জেলা প্রশাসন। সেইমতো গত ১৪ জুলাই থেকে কড়া বিধিনিষেধ লাগু হয়েছে জেলায়। 

পর্যটকদের জন্য করোনা ভ্যাকসিনের দুটি ডোজ অথবা করোনা নেগেটিভ রিপোর্ট আগেই বাধ্যতামূলক করা হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে শর্ত। RTPCR টেস্টের রিপোর্ট ৩ দিনের বেশি পুরনো হওয়া চলবে না। শৈলশহরে ঘুরতে আসা পর্যটক চাঁদি দত্ত জানালেন, প্রতি ক্ষেত্রেই চেক করা হচ্ছে পর্যটকদের ডবল ডোজ ভ্যাকসিন নেওয়া আছে কি না, আরটিপিসিআর টেস্টের রিপোর্টও দেকা হচ্ছে ভাল করে। না থাকলে পর্যটকদের ফেরতও পাঠানো হচ্ছে। সুকনা, নিউ জলপাইগুড়ি, শিমূলবাড়ির মতো যে সব জায়গা পাহাড়ে ওঠার পথে প্রথম ধাপ হিসেবে পরিচিত, সেই জায়গাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, এই কড়াকড়ির জেরে গত দশদিনে পর্যটকের সংখ্যা কমেছে দার্জিলিংয়ে। পর্যটক অরিজিৎ মণ্ডল জানালেন, দার্জিলিংয়ে ঢোকার সময় আমি দেখেছি ভ্যাকসিন না নেওয়ায় ফিরিয়ে দিতেও দেখা যাচ্ছে। 

 

পর্যটন নির্ভর পাহাড়ে পর্যটক কমতে থাকায় স্থানীয়দের অনেকেই বিষণ্ণ।  বিশেষত পর্যটকদের জিনিসপত্র বিক্রি করেই যাদের পেট চলে। চিন্তার ভাঁজ গাড়ি চালকদের কপালেও।


উত্তরবঙ্গের ৯টি জেলার মধ্যে মোট আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে দার্জিলিং। এখনও পর্যন্ত প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে এই জেলায়। 

অন্যদিকে, অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন দিঘায় পর্যটকদের জন্য সুখবর। বিশেষ ছাড় (স্পেশাল ডিসকাউন্ট) দেওয়া হচ্ছে দিঘার হোটেলে। করোনা সংক্রমণ ধীরে ধীরে কমতে থাকায় অনেকটা শিথিল হয়েছে বিভিন্ন বিধি-নিষেধ। এই পরিস্থিতিতে দিঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর প্রভৃতি পর্যটনকেন্দ্রে অধিকাংশ হোটেলের ঘর এখন খালি পড়ে রয়েছে। তাই পর্যটকদের টানতে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এমন সিদ্ধান্ত নিয়েছে। অনলাইনে হোটেল বুকিং কিংবা দিঘায় এসে হোটেলের রুম স্পট বুকিংয়ের ক্ষেত্রে এই বিশেষ ছাড় পাওয়া যাবে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget