এক্সপ্লোর

Darjeeling: ফাঁসিদেওয়ায় তৃণমূল নেতার বাড়িতে জাল মদ তৈরির কারখানার হদিস, বাজেয়াপ্ত স্পিরিট বোঝাই ড্রাম, কাচের বোতল বোঝাই কার্টন

মদ পাচারের অভিযোগে শিলিগুড়ি থেকে অভিযুক্ত শাসক নেতাকে গ্রেফতার করে বিহার পুলিশ

সনৎ ঝা, ফাঁসিদেওয়া (দার্জিলিং): দার্জিলিঙের ফাঁসিদেওয়ায় তৃণমূল নেতার বাড়িতে জাল মদ তৈরির কারখানার হদিস। বাজেয়াপ্ত স্পিরিট বোঝাই ড্রাম, কাচের বোতল বোঝাই কার্টন। 

গত সোমবার মদ পাচারের অভিযোগে শিলিগুড়ি থেকে অভিযুক্ত শাসক নেতাকে গ্রেফতার করে বিহার পুলিশ। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। 

তৃণমূল নেতার বাড়িতে জাল মদ তৈরির কারখানা। সেখান থেকে গ্যালন গ্যালন নকল মদ ভিন রাজ্যে পাচারের অভিযোগ। 

দার্জিলিঙের ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে তৃণমূল নেতার গ্রেফতারিতে চরম অস্বস্তিতে ঘাস-ফুল শিবির। ধৃতের নাম বিশ্বজিৎ সরকার। 

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে বিহারে মদ পাচারের অভিযোগ উঠছিল।  গত সোমবার বিশ্বজিৎকে শিলিগুড়ির গোপন ডেরা থেকে গ্রেফতার করে বিহার পুলিশ। 

সূত্রের খবর, অভিযুক্তকে জেরা করেই তাঁর বাড়িতে নকল মদ তৈরির কারখানার হদিস পান তদন্তকারীরা। শনিবার স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় বিহার পুলিশ। 

বাজেয়াপ্ত হয় স্পিরিট বোঝাই ৯০টি ড্রাম, কাচের বোতল বোঝাই ৩০টা কার্টন ও ৫০টা খালি ড্রাম। পুলিশের দাবি, উদ্ধার হওয়ায় স্পিরিটের বাজারমূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা‍। 

তৃণমূল নেতার গ্রেফতারি ও তাঁর বাড়িতে নকল মদ তৈরির কারখানার হদিস মেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল নেতার বাড়িতে জাল মদ তৈরি হয়, এটা পুলিশ জানত না, হতে পারে না। এই নিয়ে ডেপুটেশন দিতে গেলে থানায় কোনও আধিকারিক ছিলেন না। উচ্চ পর্যায়ের তদন্ত হোক। এই নিয়ে মামলা করার প্রস্তুতি শুরু করেছে দল।

দার্জিলিং তৃণমূল কংগ্রেস জেলা মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, অভিযুক্তের সঙ্গে দলের কোনও যোগ নেই। বিজেপির অভিযোগের গুরুত্ব নেই। তবে কীভাবে জাল মদের কারখানা চলছিল সেটা প্রশাসনের দায়িত্ব।

কাদের সাহায্যে বিহারে নকল মদ পাচার করতেন ওই তৃণমূল নেতা? নকল মদ তৈরির সরঞ্জামের যোগান দিতেন কারা? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget