এক্সপ্লোর

দার্জিলিঙে খুলল জিটিএ-র অফিস, ১১৬ দিন পর খুলল কালিম্পং পুরসভা

দার্জিলিং: অফিস খুলল পাহাড়ে। সোমবার একই দিনে খুলল জিটিএর অফিস এবং কালিম্পং পুরসভা। দার্জিলিঙের চক বাজারে কাছে খুলল তৃণমূলের পার্টি অফিসও। পাহাড়ে অশান্তির সময় এই পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগের আঙুল ওঠে মোর্চার দিকে। এদিকে, দার্জিলিঙের লালকুঠিতে এ দিন জিটিএ অফিসে যান বিনয় তামাং। ভিড় জমান মোর্চা সমর্থকরা। সোমবার দীর্ঘদিন পর খুলল কালিম্পং পুরসভাও। মোর্চার নেতৃত্বে বোর্ড গঠনের পর মাত্র দুদিন কাজ করেছিল এই পুরসভা। তারপরই পাহাড়ে শুরু হয় অশান্তি। বিমল গুরুঙ্গের নির্দেশ বন্ধ করে দেওয়া হয় কালিম্পং পুরসভার অফিস। অবশেষে তা খুলল। পর্যবেক্ষকদের মতে, এই দুই ছবিই বলে দেয়, ক্রমশ স্বাভাবিক হচ্ছে পাহাড়। পাশাপাশি, পাহাড়ের রাজনৈতিক সমীকরণও কি দ্রুত গতিতে বদলাচ্ছে? বিমল গুরুঙ্গের থেকে রাশ কি অনেকটাই চলে এসেছে বিনয় তামাঙের হাতে? বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান বিনয় তামাঙ্গ বলেন, সুবাস ঘিসিং থেকে যখন বিমল গুরুঙ্গের হাতে ক্ষমতা এসেছিল তখন তাঁর সঙ্গে শুরুতেই খুব বেশি মানুষ ছিলেন না। কিন্তু, ক্রমশ সমর্থন বেড়েছে। এখন আমাদের সঙ্গে আশি ভাগ সমর্থন। কিছুদিনের মধ্যে নিরানব্বই ভাগ হয়ে যাবে। মোর্চার হাতে থাকা কার্শিয়ং পুরসভার কাউন্সিলররা আগেই জানিয়ে দিয়েছেন, তাঁরা এখন বিনয় তামাঙের পাশে। রবিবার, দার্জিলিং পুরসভার ২২ জন মোর্চা কাউন্সিলরও সাংবাদিক বৈঠক করে বিনয় শিবিরকে সমর্থনের কথা ঘোষণা করেন। কার্শিয়ং, দার্জিলিং পুরসভার কাউন্সিলরদের পাশে পাওয়ার পর বিনয় তামাঙের নজর কালিম্পঙের দিকে। তিনি বলেন, কাল অনীত থাপা এবং পরশু দিন আমি কালিম্পঙে যাব। কালিম্পঙের মানুষ দেখিয়ে দেবে, তাঁরাও আমাদের সঙ্গে রয়েছেন। তা হলে কি পাহাড়ে এবার নতুন অঙ্ক। মোর্চার নেতা-সমর্থকরা কি ক্রমেই বিমল গুরুঙকে ছেড়ে বিনয় তামাঙ শিবিরে দিকে ঝুঁকছেন? এ নিয়েই এখন জল্পনা তুঙ্গে। Web Desk, ABP Ananda

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget