এক্সপ্লোর

Darjeeling : ট্যুরিস্ট-খরার মধ্যেই, ক্যুইন অফ হিলসে আজ উড়বে ধোঁয়া, মেঘ কেটে ছুটবে টয় ট্রেন

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই পাহাড়ে থমকে গিয়েছিল টয়ট্রেনের চাকা

ক্যুইন অফ হিলসে বেড়াতে যেতে হলে, ভ্যাকসিনের দুটি ডোজের শংসাপত্র কিংবা RTPCR টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করেছে দার্জিলিং জেলা প্রশাসন। তবে সেই রিপোর্ট ৩ দিনের বেশি পুরনো হওয়া চলবে না। ট্যুর অপারেটর ও গাড়ি চালকদের অভিযোগ, ভ্যাকসিনের সার্টিফিকেট এবং RTPCR টেস্ট রিপোর্ট - দুটি জায়গাতেই আটকে যাচ্ছেন অনেক পর্যটক। ক্ষতি হচ্ছে পাহাড়ের অর্থনীতির। তবুও দার্জিলিং মানেই আকর্ষণ, চুম্বক টান। করোনা নেগেটিভ রিপোর্ট বা ভ্যাকসিনের দুটো ডোজ নিয়ে অনেক পর্যটকই ভিড় জমাচ্ছেন দার্জিলিঙে। এরই মধ্যে স্বাধীনতা দিবসেই এল সুখবর। আবার শোনা যাবে সেই ম্যাজিক হুইসল্। 

সোমবার থেকেই পাহাড়ে শুরু হচ্ছে টয়ট্রেনের জয়রাইড। ঘুম থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে ঘুম -  সারা দিনে মোট ৬টি টয়ট্রেন চলবে। ৬টি টয়ট্রেনের মধ্যে ৪টি স্টিম ইঞ্জিন চালিত। ২টি চলে ডিজেল ইঞ্জিনে। 

পর্যটক ও শিলিগুড়ির বাসিন্দা দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, ' এই শান্তির জায়গাটা কোভিডে বন্ধ হয়ে যাওয়ায় আমরা খুবই দুঃখিত হয়ে পড়েছিলাম । আজ শুনছি আবার টয়ট্রেন চালু হবে। মানুষ আবার আসবে কার্শিয়ং, দার্জিলিঙে।'
পর্যটক ও লখনউয়ের বাসিন্দা অনুরোধ কুমার বলেন, 'এখানকার মূল সৌন্দর্য্য  টয়ট্রেন। প্রকৃতির মধ্যে দিয়ে সফর। চালু হলে খুব খুশি হব। ফোর হুইলারে কী আর সেই মজা হয়?' দার্জিলিং শহর থেকে দেশের সবচেয়ে উঁচু রেলস্টেশন ঘুমের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। 

দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে সূত্রে খবর,  ডিজেল জয়রাইডে যাত্রী পিছু ভাড়া ১০০০ টাকা।  স্টিম জয়রাইডে প্রতিজনের টিকিট দেড় হাজার টাকা।  ভিস্তা ডোম ফার্স্ট ক্লাসে যাত্রী পিছু ভাড়া ১৬০০ টাকা। ৬টি টয়ট্রেনের টাইম টেবিলও প্রকাশ করেছে দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে। টয়ট্রেনের রুটে যাঁদের রুটি-রুজি, রেলের ঘোষণায় তাঁরা দারুণ খুশি। 

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই পাহাড়ে থমকে গিয়েছিল টয়ট্রেনের চাকা। দার্জিলিং-হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর জানিয়েছেন, কোভিড প্রোটোকল মেনেই টয়ট্রেনের জয়রাইড চলবে। যাত্রীদের জন্য বাধ্যতামূলক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। মেনে চলা হবে দূরত্ববিধিও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Infiltration: অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের , 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের, 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
West Bengal Government Job Vacancy: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য, 'এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে..'
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দফতর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য, 'এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে..'
Falta Repoll 2026: ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
Weather Update: তীব্র গরম ও হাসফাঁস থেকে মুক্তি, ৪০-৫০ কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া, আজ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে ! কী বলছে IMD ?
তীব্র গরম ও হাসফাঁস থেকে মুক্তি, ৪০-৫০ কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া, আজ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যে ! কী বলছে IMD ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget