কবর খুঁড়ে মৃত মহিলার মাথা কেটে 'তন্ত্রসাধনা'!

বীরভূম: তন্ত্র সাধনার জন্য কবর খুঁড়ে মৃত মহিলার মাথা কেটে যনেওয়ার অভিযোগ। চাঞ্চল্য বীরভূমের পাড়ুই থানা অন্তর্গত বল্লভপুর গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সকালে এলাকার একটি সেতুর নীচে বালির চরে মহিলার কাটা মাথা পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মাথাটি উদ্ধার করে। পুলিশ জানতে পরেছে, মৃত মহিলার নাম অশ্বিনী সরদার। বৃহস্পতিবার মৃত্যু হয় পাড়ুই থানার রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ওই আদিবাসী মহিলার। আত্মীয় পরিজনরা তাঁকে কবর দেন বালির চরে। পরিবারের অভিযোগ, তন্ত্র সাধনার জন্য কেউ কবর খুঁড়ে মাথা কেটে নিয়েছে। পুলিশ জানিয়েছে, কবরস্থান থেকে ২টি রক্তমাখা ব্লেড উদ্ধার হয়েছে। কে বা কারা এই কাজ করল, তা খতিয়ে দেখা হচ্ছে।
Before You Go
PM Narendra Modi Speech: "২০৪৭-এ বিকশিত ভারত, একটাই মন্ত্র উই উইল ডু ইট", বললেন মোদি | ABP Ananda





















